Hi

০৫:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
মামলার অগ্রগতি, তদন্তের মানোন্নয়ন ও পেশাগত দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বারোপ

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন গোপালগঞ্জে কল্যাণ সভা সম্পন্ন

গোপালগঞ্জে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-এর মাসিক কল্যাণ সভা এবং ত্রৈমাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। (২০ এপ্রিল) জেলা পিবিআই কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় পিবিআইয়ের অফিসার ও ফোর্সদের সার্বিক সমস্যা, পেশাগত দায়িত্ব এবং কল্যাণ সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একইসঙ্গে চলমান মামলাসমূহের অগ্রগতি, তদন্ত কার্যক্রমের মানোন্নয়ন এবং অপরাধ দমন কার্যক্রম আরও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার শেখ মনিরুজ্জামান মিঠু। তিনি দায়িত্ব পালনে শৃঙ্খলা বজায় রাখা, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং মামলার দ্রুত ও সুষ্ঠু তদন্ত নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা প্রদান করেন।

সভায় আরও জানানো হয়, সর্বোচ্চ মামলা নিষ্পত্তি ও সফল তদন্তে ভূমিকা রাখায় কয়েকজন অফিসারকে সম্মাননা প্রদান করা হয়। শেষে উপস্থিত সকল সদস্যকে নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

জনপ্রিয়

লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ডসে বর্ষসেরা উদীয়মান ক্রীড়াবিদ হলেন লামিন ইয়ামাল

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি © FeniVoice24
কারিগরি সহযোগিতায়ঃ Noa Super It

You cannot copy content of this page

মামলার অগ্রগতি, তদন্তের মানোন্নয়ন ও পেশাগত দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বারোপ

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন গোপালগঞ্জে কল্যাণ সভা সম্পন্ন

আপডেট : ১০:০৩:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬