Hi

১১:১৬ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ধলিয়ার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনায় মিতালী উন্নয়ন সংস্থা, মাদকমুক্ত ও মানবিক সমাজ গড়ার অঙ্গীকার

  • মো: রাকিব
  • আপডেট : ০৭:২১:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
  • ২৪ জন দেখেছে

মোঃ রাকিব, ফেনী | ফেনীর ধলিয়ার মেধাবী সন্তানদের স্বপ্নকে আরও বড় করে তুলতে পাশে দাঁড়িয়েছে মিতালী উন্নয়ন সংস্থা। শুধু সংবর্ধনা নয়, কৃতি শিক্ষার্থীদের উৎসাহিত করার পাশাপাশি মাদকমুক্ত, মানবিক ও দেশপ্রেমিক প্রজন্ম গড়ে তোলার প্রত্যয় নিয়ে সংস্থাটির উদ্যোগে ফেনীর ধলিয়া উচ্চ বিদ্যালয়ে এসএসসি-২০২৬ পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।

‘মেধার সম্মান, তরুণদের প্রেরণা—আগামীর বাংলাদেশ’ এই চেতনায় আয়োজিত অনুষ্ঠানে উঠে আসে শিক্ষার্থীদের স্বপ্ন, পরিবারের প্রত্যাশা এবং সমাজের প্রতি তরুণ প্রজন্মের দায়বদ্ধতার কথা। মিতালী উন্নয়ন সংস্থার এমন উদ্যোগকে স্থানীয়ভাবে দেখা হচ্ছে শিক্ষা ও সামাজিক সচেতনতার ক্ষেত্রে একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ফেনী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক জনাব আব্দুল হামিদ বলেন, “মেধাবী শিক্ষার্থীদের মাদক থেকে দূরে থেকে নিজেদের যোগ্যতা দেশ ও সমাজের কল্যাণে কাজে লাগাতে হবে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধলিয়া ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান ও ফেনী জেলা যুবদলের সাবেক সভাপতি জাকির হোসেন জসিম। তিনি বলেন, “ধলিয়ার কৃতি শিক্ষার্থীদের সাফল্য আমাদের গর্ব; তাদের মেধা ও নৈতিক শক্তিকে কাজে লাগিয়েই একটি সুন্দর সমাজ গড়ে তুলতে হবে।” তিনি আরও বলেন, “মাদক ও অপরাধমুক্ত সমাজ গড়তে তরুণদের নিয়ে সামাজিক আন্দোলনকে আরও শক্তিশালী করতে হবে।”

মিতালী উন্নয়ন সংস্থার মহাপরিচালক লুৎফুন নাহার পারভিন বলেন, “আজকের কৃতি শিক্ষার্থীরাই আগামী দিনের দেশের সম্পদ; তাদের স্বপ্নকে উৎসাহ দেওয়া এবং নিরাপদ, মাদকমুক্ত সমাজ গড়ে তোলার কাজেই মিতালী উন্নয়ন সংস্থা মানুষের পাশে থাকতে চায়।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৮ নম্বর ধলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেন ফুরকান মাস্টার। আরও উপস্থিত ছিলেন ধলিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষকবৃন্দ, বিশিষ্ট ব্যক্তিবর্গ, ধলিয়া ইউনিয়ন যুবদল নেতা মামুন, মহিউদ্দিন ও মানিক মুন্সী এবং তাঁতীদল নেতা মোঃ জাফরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা তুলে দেওয়ার মধ্য দিয়ে শেষ হয় আয়োজন। তবে এই আয়োজন যেন শুধু একদিনের সংবর্ধনা নয়—ধলিয়ার মেধাবী প্রজন্মকে স্বপ্ন দেখানো, মাদক থেকে দূরে রাখা এবং দেশ ও মানুষের কল্যাণে তাদের প্রস্তুত করার এক মানবিক সামাজিক অঙ্গীকার। সেই অঙ্গীকারের নাম—মিতালী উন্নয়ন সংস্থা।

জনপ্রিয়

সোনাগাজীর ৯ নম্বর ওয়ার্ডে জলাবদ্ধতা নিরসনে ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি © FeniVoice24
কারিগরি সহযোগিতায়ঃ Noa Super It

You cannot copy content of this page

ধলিয়ার কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনায় মিতালী উন্নয়ন সংস্থা, মাদকমুক্ত ও মানবিক সমাজ গড়ার অঙ্গীকার

আপডেট : ০৭:২১:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬