
নিজস্ব প্রতিবেদক, ফেনী: ফেনী সদর মডেল থানা পুলিশের সাঁড়াশি অভিযানে গত ২৪ ঘণ্টায় হানি ট্র্যাপ চক্রের সদস্য, গণধর্ষণ মামলার আসামি, মাদক কারবারি, মাদকসেবী, ডাকাতি চক্রের সদস্য এবং বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামিসহ মোট ১৮ জনকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) জেলা পুলিশ প্রশাসনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ফেনী সদর উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে এসব আসামিকে আটক করা হয়।
পুলিশ জানায়, অভিযানে গণধর্ষণ মামলার আসামি আবদুর রাজ্জাক (৬২) এবং সাজাপ্রাপ্ত ডাকাত দলের সদস্য দিলবাহার ঝর্নাকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া শহরের চাড়িপুর এলাকা থেকে হানি ট্র্যাপ চক্রের সক্রিয় সদস্য খালেদা আক্তার রুনা ওরফে ফারজানা (৪০) এবং হাজেরা আক্তার জেবু (৩৫)-কে আটক করা হয়।
এছাড়াও অভিযানে মাদক কারবারি, মাদকসেবী ও বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত সকলকে সোমবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জেলা পুলিশ প্রশাসনের সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জেলা পুলিশ সুপারের প্রত্যক্ষ নির্দেশনায় মাদক নির্মূল, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে ফেনী সদর উপজেলার বিভিন্ন মাদক স্পট ও অপরাধপ্রবণ এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
রিপোর্টার নাম: 






















