
পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি | চট্টগ্রামের পটিয়ায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. হোসেন (৭০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (১২ সেপ্টেম্বর) রাত ৮টা ২৫ মিনিটের দিকে উপজেলার ৭ নম্বর জিরি ইউনিয়নের ভেল্লাপাড়া এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মো. হোসেন পটিয়া উপজেলার ৭ নম্বর জিরি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের কৈয়গ্রাম এলাকার বাসিন্দা। তিনি আবুল হোসেনের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউল হকের নেতৃত্বে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে এসআই (নিরস্ত্র) ফরহাদসহ পুলিশের সদস্যরা অংশ নেন।
অভিযানের একপর্যায়ে জিরি ইউনিয়নের ভেল্লাপাড়া সাকিনস্থ কৈয়গ্রামগামী রাস্তার মাথায় চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী মহাসড়কের ওপর থেকে মো. হোসেনকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় পটিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণির ১০(ক) অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে। মামলাটি ১২ সেপ্টেম্বর ২০২৬ তারিখে রুজু করা হয়, যার নম্বর ২১।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
[সংবাদ সূত্র: পটিয়া থানা পুলিশ]

রিপোর্টার নাম: 
















