Hi

০৪:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
বিভ্রান্ত না হওয়ার আহ্বান

পৌরকর নির্ধারণ ও আদায়ের সঙ্গে সম্পৃক্ততা নেই: ফেনী পৌরসভার নির্বাহী প্রকৌশলী

  • রিপোর্টার নাম:
  • আপডেট : ০১:৩৭:০১ পূর্বাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
  • ১৮ জন দেখেছে

ফেনী প্রতিনিধি:ফেনী পৌরসভা প্রাঙ্গণে অনুষ্ঠিত মানববন্ধন এবং পরবর্তী সময়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত বক্তব্যে নিজের নাম ও পদবি জড়িয়ে দেওয়া নিয়ে প্রতিবাদ জানিয়েছেন ফেনী পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জাকির উদ্দিন। এ বিষয়ে পৌরবাসীকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

সম্প্রতি নিজের সামাজিক যোগাযোগমাধ্যম (ফেসবুক) অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জাকির উদ্দিন দাবি করেন, পৌরকর নির্ধারণ ও আদায়ের সঙ্গে নির্বাহী প্রকৌশলী কিংবা পৌরসভার প্রকৌশল বিভাগের কোনো সম্পৃক্ততা নেই। সরকারের অর্পিত দায়িত্ব ও বিধিবিধান অনুযায়ী পৌরকর নির্ধারণ ও আদায় প্রকৌশল বিভাগের দায়িত্বের আওতাভুক্ত নয় বলেও উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, পৌর প্রকৌশল বিভাগের প্রধান হিসেবে তার দায়িত্ব মূলত পৌরসভার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড, অবকাঠামোগত উন্নয়ন ও প্রকল্প বাস্তবায়নের সঙ্গে সংশ্লিষ্ট। দায়িত্ব পালনের ক্ষেত্রে মানবিক কারণে কোনো অনিচ্ছাকৃত ভুল বা ত্রুটি হয়ে থাকলে তা সংশোধনের সুযোগ রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

তবে প্রকৃত তথ্য যাচাই না করে কারও বিরুদ্ধে বক্তব্য দেওয়া কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি ব্যবহার করে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে দেওয়ার বিষয়ে অসন্তোষ প্রকাশ করেন এই কর্মকর্তা। তার ভাষ্য, কোনো বিষয়ে অভিযোগ বা অসন্তোষ থাকলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তা উপস্থাপন করা যেতে পারে। কিন্তু সঠিক তথ্য না জেনে কোনো ব্যক্তির বিরুদ্ধে অপপ্রচার বা সম্মানহানিকর প্রচারণা চালানো সমীচীন নয়।

নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ জাকির উদ্দিন আরও বলেন, সরকারের অর্পিত দায়িত্ব তিনি সততা, নিষ্ঠা ও সুনামের সঙ্গে পালন করে আসছেন। তাই পৌরকর নির্ধারণ ও আদায়সংক্রান্ত বিষয়ে তার নাম জড়িয়ে কোনো ধরনের বিভ্রান্তি না ছড়ানোর জন্য তিনি পৌরবাসীর প্রতি আহ্বান জানান।

একই সঙ্গে দায়িত্ব পালনকালে অনিচ্ছাকৃত কোনো ভুল বা ত্রুটির কারণে কেউ কষ্ট পেয়ে থাকলে তা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার জন্য পৌরবাসীর প্রতি অনুরোধ জানিয়েছেন তিনি।

তিনি আশা প্রকাশ করেন, প্রকৃত তথ্য যাচাই করে পৌরসভার বিভিন্ন কার্যক্রম ও দায়িত্বশীল ব্যক্তিদের বিষয়ে মতামত বা অভিযোগ উপস্থাপন করা হবে। এতে একদিকে যেমন নাগরিকদের মধ্যে বিভ্রান্তি কমবে, অন্যদিকে পৌরসভার সেবা ও প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা আরও সুসংহত হবে।

জনপ্রিয়

সোনাগাজীর ৯ নম্বর ওয়ার্ডে জলাবদ্ধতা নিরসনে ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি © FeniVoice24
কারিগরি সহযোগিতায়ঃ Noa Super It

You cannot copy content of this page

বিভ্রান্ত না হওয়ার আহ্বান

পৌরকর নির্ধারণ ও আদায়ের সঙ্গে সম্পৃক্ততা নেই: ফেনী পৌরসভার নির্বাহী প্রকৌশলী

আপডেট : ০১:৩৭:০১ পূর্বাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬