Hi

০৪:৪৪ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
আইন ও শিক্ষাক্ষেত্রে অবদানের স্বীকৃতি পেলেন অ্যাডভোকেট বিউটি দত্ত

শেরে বাংলা অ্যাওয়ার্ডে সম্মানিত হলেন আইনজীবী বিউটি দত্ত

রাজধানী ঢাকায় এক বর্ণাঢ্য আয়োজনে আইন পেশায় অসামান্য অবদান ও শিক্ষাক্ষেত্রে বিশেষ সাফল্যের স্বীকৃতিস্বরূপ অ্যাডভোকেট বিউটি দত্তকে ‘শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড-২০২৬’ প্রদান করা হয়েছে।

অবিভক্ত বাংলার অবিসংবাদিত নেতা এ.কে. ফজলুল হক-এর ৬৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে তাকে এই মর্যাদাপূর্ণ স্বর্ণপদক দেওয়া হয়।

(২৪ এপ্রিল ২০২৬) বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় কেন্দ্রীয় কঁচি-কাঁচা মেলা অডিটোরিয়ামে শেরে বাংলা এ কে ফজলুল হক স্মৃতি পরিষদ এ আয়োজন করে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেরে বাংলার দৌহিত্র ও সাবেক তথ্য সচিব সৈয়দ মার্গুব মোর্শেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি ড. মো. আবু তারিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. শেখ আসিফ এস. মিজান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. হামিদা খানম এবং ব্রিগেডিয়ার জেনারেল (অব.) প্রফেসর ডা. নাজমা বেগম নাজু।

শিক্ষকতার পাশাপাশি আইন পেশায় গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছেন অ্যাড. বিউটি দত্ত। পুরস্কার প্রাপ্তির পর প্রতিক্রিয়ায় তিনি বলেন, “যেকোনো স্বীকৃতি কাজের গতি ও দায়িত্ববোধ বাড়িয়ে দেয়। শেরে বাংলার মতো মহান নেতার নামে এই সম্মাননা পেয়ে আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত।”

উল্লেখ্য, ব্যবসা, রাজনীতি, সাংবাদিকতা ও সমাজসেবাসহ মোট ২০টি ক্যাটাগরিতে সমাজের সফল ও গুণী ব্যক্তিদের মাঝে এ বছর ‘শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়। অনুষ্ঠানে দেশের বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তি ও সাংস্কৃতিক কর্মীরা উপস্থিত ছিলেন।

ফ্যামিলি কার্ড প্রকল্পে তথ্য সংগ্রহকারী নিয়োগে আবেদনের সময় বাড়ল

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি © FeniVoice24
কারিগরি সহযোগিতায়ঃ Noa Super It

You cannot copy content of this page

আইন ও শিক্ষাক্ষেত্রে অবদানের স্বীকৃতি পেলেন অ্যাডভোকেট বিউটি দত্ত

শেরে বাংলা অ্যাওয়ার্ডে সম্মানিত হলেন আইনজীবী বিউটি দত্ত

আপডেট : ০৬:৪০:০৪ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬