Hi

০৪:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ফেনীর কালিদহে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা ও দোয়া

  • রিপোর্টার নাম:
  • আপডেট : ১০:১৯:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬
  • ২৪ জন দেখেছে

নিজস্ব প্রতিবেদক, ফেনী: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফেনীর কালিদহ ইউনিয়নে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

কালিদহ ইউনিয়ন ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি ও বিএনপি নেতা কাজী জাকের হোসেনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা করা হয়। একই সঙ্গে দলের চেয়ারপারসন, ভারপ্রাপ্ত চেয়ারম্যানসহ দল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সুস্থতা, দেশের শান্তি-সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়।

অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন পর্যায়ের সমর্থকরা অংশ নেন।

আলোচনা সভায় বক্তারা বিএনপির দীর্ঘ রাজনৈতিক ইতিহাস, গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় দলের ভূমিকা এবং ভবিষ্যৎ রাজনৈতিক কর্মকৌশল নিয়ে বক্তব্য দেন।

অনুষ্ঠানে কাজী জাকের হোসেন ফেনী ভয়েসকে বলেন, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী দলের নেতাকর্মীদের জন্য ঐক্য, গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার প্রত্যয়কে আরও দৃঢ় করার দিন। তিনি কালিদহ ইউনিয়নে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে সাংগঠনিক কার্যক্রম জোরদার করার আহ্বান জানান।

জনপ্রিয়

সোনাগাজীর ৯ নম্বর ওয়ার্ডে জলাবদ্ধতা নিরসনে ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি © FeniVoice24
কারিগরি সহযোগিতায়ঃ Noa Super It

You cannot copy content of this page

ফেনীর কালিদহে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা ও দোয়া

আপডেট : ১০:১৯:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬