
গোপালগঞ্জে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-এর মাসিক কল্যাণ সভা এবং ত্রৈমাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। (২০ এপ্রিল) জেলা পিবিআই কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় পিবিআইয়ের অফিসার ও ফোর্সদের সার্বিক সমস্যা, পেশাগত দায়িত্ব এবং কল্যাণ সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একইসঙ্গে চলমান মামলাসমূহের অগ্রগতি, তদন্ত কার্যক্রমের মানোন্নয়ন এবং অপরাধ দমন কার্যক্রম আরও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার শেখ মনিরুজ্জামান মিঠু। তিনি দায়িত্ব পালনে শৃঙ্খলা বজায় রাখা, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং মামলার দ্রুত ও সুষ্ঠু তদন্ত নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা প্রদান করেন।
সভায় আরও জানানো হয়, সর্বোচ্চ মামলা নিষ্পত্তি ও সফল তদন্তে ভূমিকা রাখায় কয়েকজন অফিসারকে সম্মাননা প্রদান করা হয়। শেষে উপস্থিত সকল সদস্যকে নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।
মোঃ শিহাব উদ্দিন, গোপালগঞ্জ জেলা প্রতিনিধি 


















