Hi

০৬:৪৫ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সেবার মানোন্নয়নে দৃশ্যমান পরিবর্তন, দালালদের তৎপরতা নিয়ে প্রশ্ন

হাইমচর উপজেলা প্রতিনিধি : চাঁদপুরের হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবার মানোন্নয়ন ও রোগীবান্ধব পরিবেশ নিশ্চিত করতে নেওয়া হয়েছে বেশ কিছু কার্যকর উদ্যোগ। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহমুদুন্নবী মাসুম দায়িত্ব গ্রহণের পর হাসপাতালের পরিবেশ, পরিচ্ছন্নতা ও রোগীদের সুযোগ-সুবিধা বাড়াতে বিভিন্ন সংস্কারমূলক কার্যক্রম হাতে নিয়েছেন।

হাসপাতাল সূত্রে জানা যায়, দীর্ঘদিনের জরাজীর্ণ টয়লেট সংস্কার, ময়লা-আবর্জনায় ভরা ড্রেন পরিষ্কার এবং অপরিচ্ছন্ন স্থানগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন করার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি জরুরি বিভাগে রোগীদের অবস্থানের সুবিধা বাড়ানো হয়েছে। হাসপাতালের ছাদের ক্ষতিগ্রস্ত টিন সংস্কারের মাধ্যমে বৃষ্টির পানি পড়ার সমস্যাও অনেকটা সমাধান করা হয়েছে।
রোগীদের সেবা গ্রহণ আরও সহজ করতে বিনামূল্যে টিকা কার্ড সরবরাহসহ নেওয়া হয়েছে বেশ কিছু জনবান্ধব উদ্যোগ। এসব পরিবর্তনে সন্তোষ প্রকাশ করেছেন হাসপাতালটিতে চিকিৎসা নিতে আসা অনেক রোগী ও তাদের স্বজনরা।

এক রোগীর স্বজন বলেন, “আগের তুলনায় এখন হাসপাতালের পরিবেশ অনেক ভালো। পরিষ্কার-পরিচ্ছন্নতার দিকেও কর্তৃপক্ষ নজর দিচ্ছে।

তবে হাসপাতালের সেবার মানোন্নয়নের পাশাপাশি কথিত দালাল বা মধ্যস্বত্বভোগীদের তৎপরতা নিয়েও প্রশ্ন উঠেছে। রোগী ও স্বজনদের অভিযোগ, চিকিৎসা নিতে এসে কেউ কেউ পরীক্ষা-নিরীক্ষা কিংবা চিকিৎসাসংক্রান্ত বিষয়ে হাসপাতালের বাইরের ব্যক্তিদের প্রভাবের মুখোমুখি হন। এ বিষয়ে কার্যকর নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

স্থানীয়দের প্রত্যাশা, হাসপাতালের অবকাঠামোগত উন্নয়ন ও পরিচ্ছন্নতার পাশাপাশি রোগীদের হয়রানি বন্ধে আরও কঠোর নজরদারি জোরদার করা হবে। বিশেষ করে দালাল বা মধ্যস্বত্বভোগীদের তৎপরতা থাকলে তা চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হলে সরকারি স্বাস্থ্যসেবার প্রতি মানুষের আস্থা আরও বাড়বে।

চিকিৎসাসেবার মানোন্নয়ন, পরিচ্ছন্ন পরিবেশ এবং রোগীবান্ধব বিভিন্ন উদ্যোগ অব্যাহত থাকলে হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি আরও কার্যকর ও জনবান্ধব চিকিৎসাকেন্দ্রে পরিণত হবে—এমন প্রত্যাশা স্থানীয় বাসিন্দাদের।

জনপ্রিয়

ছাগলনাইয়ায় বাংলাদেশ প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন, নেতৃত্বে এ এন এম নুরুল আমিন ও এম এ কাজী আজিম

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি © FeniVoice24
কারিগরি সহযোগিতায়ঃ Noa Super It

You cannot copy content of this page

সেবার মানোন্নয়নে দৃশ্যমান পরিবর্তন, দালালদের তৎপরতা নিয়ে প্রশ্ন

আপডেট : ০২:৪৭:১৭ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬