Hi

০৯:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ফেনীতে অতিরিক্ত পৌর ট্যাক্স নির্ধারণের প্রতিবাদে মানববন্ধন

  • রিপোর্টার নাম:
  • আপডেট : ০৬:২০:০৪ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
  • ২১ জন দেখেছে

নিজস্ব প্রতিনিধি : ফেনীতে অতিরিক্ত পৌর ট্যাক্স নির্ধারণের প্রতিবাদে মানববন্ধন করেছেন সচেতন নাগরিক সমাজ। রোববার (৬ সেপ্টেম্বর) সকালে আয়োজিত এ কর্মসূচিতে পৌরবাসীর ওপর নির্ধারিত ট্যাক্স পুনর্বিবেচনা করে ন্যায্য ও সহনীয় হারে নির্ধারণের দাবি জানানো হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, পৌরসভার নির্ধারিত ট্যাক্স অনেক নাগরিকের জন্য অতিরিক্ত বোঝা হয়ে দাঁড়িয়েছে। ট্যাক্স নির্ধারণে স্বচ্ছতা ও নাগরিকদের মতামত নিশ্চিত করার পাশাপাশি গণশুনানির মাধ্যমে যৌক্তিক হারে ট্যাক্স নির্ধারণের দাবি জানান তারা।

এসময় সচেতন নাগরিক সমাজের পক্ষ থেকে কয়েকটি দাবি তুলে ধরা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে— ন্যায্য ও যুক্তিসঙ্গত হারে ট্যাক্স নির্ধারণ, গণশুনানির মাধ্যমে ট্যাক্স নির্ধারণ, বৈষম্যমূলক ট্যাক্স ব্যবস্থা বন্ধ, দুর্নীতির সঙ্গে জড়িত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা ও অপসারণ এবং পৌরসেবার মান উন্নয়ন।

বক্তারা বলেন, নাগরিকদের ওপর অতিরিক্ত আর্থিক চাপ না দিয়ে বাস্তবতা ও সামর্থ্য বিবেচনায় নিয়ে ট্যাক্স নির্ধারণ করতে হবে। একই সঙ্গে পৌরসভার সেবার মান বাড়িয়ে নাগরিকদের আস্থা ফিরিয়ে আনার ওপরও গুরুত্বারোপ করেন তারা।

মানববন্ধন থেকে দ্রুত দাবিগুলো বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়। অন্যথায় দাবি আদায়ে পুনরায় বৃহত্তর আন্দোলন কর্মসূচি নিয়ে মাঠে নামার হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা।

জনপ্রিয়

সোনাগাজীর ৯ নম্বর ওয়ার্ডে জলাবদ্ধতা নিরসনে ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি © FeniVoice24
কারিগরি সহযোগিতায়ঃ Noa Super It

You cannot copy content of this page

ফেনীতে অতিরিক্ত পৌর ট্যাক্স নির্ধারণের প্রতিবাদে মানববন্ধন

আপডেট : ০৬:২০:০৪ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬