
দেশের নদী-নালা ও খাল পুনঃখনন উদ্যোগের অংশ হিসেবে ফেনীতে প্রথম পর্যায়ে ৭টি খালের খনন ও পুনঃখনন কার্যক্রমের অনুমোদন দেওয়া হয়েছে। এই খালের মোট দৈর্ঘ্য প্রায় ৪৯ কিলোমিটার।
সদর উপজেলায় দুইটি খাল খনন করা হবে। দাউদপুল খাল টিচার্স ট্রেনিং কলেজ এলাকা থেকে ছোট ফেনী নদী পর্যন্ত ১২ কিলোমিটার, এবং পাগলিছড়া খাল পাঠানবাড়ি এলাকা থেকে দাউদপুল হয়ে কালিদাস পাহালিয়া নদী পর্যন্ত ৭ কিলোমিটার খনন করা হবে।
দাগনভূঞা উপজেলায় রাজাপুর ইউনিয়নের জয়নারায়ণপুর থেকে বিরলী খাল ২ কিলোমিটার এবং জায়লস্কর ইউনিয়নের সিলোনিয়া বাজার থেকে নেয়াজপুর খাল ২ কিলোমিটার খননের পরিকল্পনা রয়েছে।
ফুলগাজী উপজেলায় নোয়াপুর এলাকার গতিয়া খাল থেকে সিলোনিয়া খাল পর্যন্ত ২ কিলোমিটার এবং তারালিয়া খাল থেকে সিলোনিয়া খাল পর্যন্ত আরও ২ কিলোমিটার খনন করা হবে। সোনাগাজী উপজেলার দাঙ্গাই খাল ২২ কিলোমিটার খননের জন্য নির্বাচিত।
দাগনভূঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহীদুল ইসলাম জানান, দাদনার খালের খননও প্রধানমন্ত্রীর উদ্বোধনকৃত প্রকল্পের অংশ হিসেবে করা হবে।
অতিরিক্ত জেলা প্রশাসক রোমেন শর্মা বলেন, ঈদের পর খনন কাজ শুরু হবে, তবে বরাদ্দ পাওয়ার পরে টেন্ডার প্রক্রিয়া শেষে কাজ শুরু হবে।
ফেনী পৌরসভার প্রশাসক মো. নবী নেওয়াজ জানান, খাল খননের ফলে শহরের জলাবদ্ধতা কমবে এবং প্রাকৃতিক জলবায়ুর ভারসাম্য বজায় থাকবে।
ফেনী প্রতিনিধি 



















