Hi

০৯:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আওয়ামী লীগ নেতাকে ধরিয়ে দিলেন জামায়াত নেতা

বিশেষ প্রতিনিধি | পটুয়াখালীর দশমিনা উপজেলার বেতাগী সানকিপুর ইউনিয়ন আওয়ামী লীগের তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক মো. খোকনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার দিবাগত রাতে উপজেলা জামায়াতের শ্রমবিষয়ক সম্পাদক তরিকুল ইসলাম তাঁকে পুলিশে ধরিয়ে দেন।

স্থানীয় ও থানা সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ নেতা খোকন হোসেনকে শুক্রবার দিবাগত রাতে বেতাগী সানকিপুর বাজারে চায়ের দোকানে আটক করেন জামায়াত নেতা তরিকুল ইসলাম। আটকের পর দশমিনা থানায় ফোন করে জানান। পরে থানার পুলিশ ঘটনাস্থলে এসে তাঁকে গ্রেপ্তার করে নিয়ে যায়।

ফেনী ভয়েস ২৪ সর্বশেষ খবর পেতে আমাদের ফেসবুক পেজ অনুসরণ করুন

২০২২ সালের বেতাগী সানকিপুর ইউনিয়নে বিএনপির সমাবেশে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের হামলা, ভাঙচুর ও লুটপাটে বিএনপির শতাধিক নেতা কর্মী আহত হন। ওই মামলায় অজ্ঞাতনামা আসামি হিসেবে খোকন হোসেনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
এ বিষয়ে দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ আবদুল আলিম আজকের পত্রিকাকে বলেন, আওয়ামী লীগ নেতা খোকনকে শুক্রবার দিবাগত রাতে চায়ের দোকানে জামায়াত নেতা তরিকুল ইসলাম আটক করেন। পরে পুলিশ জানতে পেরে তাঁকে নিয়ে আসে। বিএনপির দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে শনিবার সকালে আদালতের মাধ্যমে তাঁকে জেলহাজতে পাঠানো হয়।

জনপ্রিয়

দাগনভূঞার জাল টাকা মামলায় ১৪ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি © FeniVoice24
কারিগরি সহযোগিতায়ঃ Noa Super It

You cannot copy content of this page

আওয়ামী লীগ নেতাকে ধরিয়ে দিলেন জামায়াত নেতা

আপডেট : ০৬:১২:১৯ অপরাহ্ন, শনিবার, ১৭ মে ২০২৫