Hi

০৯:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জুয়ার আসরে পুলিশের হানা, ‘পালাতে গিয়ে’ বিজিবি সদস্যের মৃত্যু

গোপালগঞ্জ প্রতিনিধি | গোপালগঞ্জ সদর এলাকায় গতকাল মঙ্গলবার দিনগত রাতে একটি জুয়ার আসরে হানা দেয় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে জুয়াড়িরা বিভিন্ন দিকে পালিয়ে যায়। এ ঘটনার পর থেকে বিজিবির সাবেক এক সদস্য নিখোঁজ ছিলেন। আজ মঙ্গলবার দুপুরে স্থানীয় এক পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।

বিজিবির ওই সদস্যের নাম হাফিজুর রহমান রিপন (৪৫)। তার বাড়ি গোপালগঞ্জ সদর উপজেলার কলপুর গ্রামে। নিহতের স্ত্রী ফেরদৌসী বেগম জানান, গতকার মঙ্গলবার দুপুরে বাড়ি থেকে বের হন হাফিজুর। রাতে বাড়ি না ফেরায় খোঁজাখুঁজি করেও তাকে পাইনি। আজ বুধবার সকালে স্থানীয়রা তার মরদেহ একটি পুকুরে দেখে পরিবার ও পুলিশকে খবর দেন স্থানীয়রা।
বিষয়টি নিশ্চিত করে গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির মো. সাজেদুর রহমান বলেন, ‘গতকাল মঙ্গলবার দিবাগত রাতে কলপুর এলাকায় একটি জুয়ার আসরে পুলিশ হানা দেয়। ওই আসরেহাফিজুর রহমানও ছিলেন। পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে জুয়াড়িরা বিভিন্ন দিক পালিয়ে যায়। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন।’

ফেনী ভয়েস ২৪ সর্বশেষ খবর পেতে আমাদের ফেসবুক পেজ অনুসরণ করুন

ওসি আরও বলেন, ‘ঘটনার একদিন পর স্থানীয় এক পুকুরে আজ তার মরদেহ দেখে পান স্থানীয়রা। পরে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।’ ধারণা করা হচ্ছে, পুলিশের তাড়া খেয়ে ওই বিজিবি সদস্য স্ট্রোক করে মারা যেতে পারে। তার মরাদেহ গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

জেলা অতিরিক্ত পু‌লিশ সুপার আবু সা‌লেহ মো. আনসার উদ্দিন জানান, নিহত সাবেক বিজিবি সদস্যের মোবাইল ফোন পুলিশ হেফাজতে রয়েছে। বিষয়টি আমরা খতিয়ে দেখছি। তবে মরদেহের ময়নাতদন্ত শেষে তার মৃত্যুর কারণ জানা যাবে।

জনপ্রিয়

দাগনভূঞার জাল টাকা মামলায় ১৪ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি © FeniVoice24
কারিগরি সহযোগিতায়ঃ Noa Super It

You cannot copy content of this page

জুয়ার আসরে পুলিশের হানা, ‘পালাতে গিয়ে’ বিজিবি সদস্যের মৃত্যু

আপডেট : ০৪:৫১:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫