Hi

০৯:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদা দাবির অভিযোগে গাজীপুরে ছাত্রদল-যুবদল নেতাসহ আটক ১০

গাজীপুর প্রতিনিধি | গাজীপুর সিটি করপোরেশনের পোড়াবাড়ী এলাকার একটি সমবায় সমিতির শাখা ব্যবস্থাপকের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগ ছাত্রদল ও যুবদলের নেতাসহ ১০ জনকে আটক করেছে যৌথ বাহিনী।
রোববার (১১ মে) দুপুরে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান।

আটক ব্যক্তিরা হলেন, গাজীপুর মহানগর ছাত্রদলের দফতর সম্পাদক ও সদর উপজেলার ভাওয়াল গাজীপুর গ্রামের বাসিন্দা বোরহান উদ্দিন (২৮), মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য ও দক্ষিণ সালনা এলাকার বাসিন্দা ইসমাইল হোসেন (৪০), মহানগর যুবদলের সদস্য ও বাওরাইদ এলাকার বাসিন্দা মকবুল হোসেন (৪৩), ভোলা সদরের ইলিসা গ্রামের মো. জাহাঙ্গীর (৪০), দক্ষিণ সালনা এলাকার কবির হোসেন (৩২), বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দেওলি গ্রামের শফিকুল ইসলাম (৩৬), ঢাকার রূপনগর এলাকার মহিউদ্দিন (৩০), রংপুর কোতয়ালি থানার শাহিন ভূইয়া (৩৭), ভোলার বাগার হাওলা গ্রামের পলাশ হাওলাদার (৩১) ও নীলফামারীর সৈয়দপুর থানার খিয়ারপাড়া গ্রামের রেজাউল করিম (৪২)।

ফেনী ভয়েস ২৪ সর্বশেষ খবর পেতে আমাদের ফেসবুক পেজ অনুসরণ করুন

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গাজীপুরের পোড়াবাড়ী হংকং ফিলিং স্টেশনের বিপরীত পাশে সৃজনী ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের শাখা ব্যবস্থাপক সোহেল রানার কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন আটক ব্যক্তিরা। চাঁদা দিতে অস্বীকার করায় তাকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। এ ঘটনায় সোহেল রানা বাদী হয়ে যৌথবাহিনী ও গাজীপুর সদর থানায় অভিযোগ দেন। অভিযোগের ভিত্তিতে যৌথবাহিনী অভিযান চালিয়ে গাজীপুরের পোড়াবাড়ী র‌্যাব ক্যাম্পের আশপাশের এলাকা থেকে মহানগর ছাত্রদলের দফতর সম্পাদক বোরহান উদ্দিনসহ ১০ জনকে আটক করে। পরে তাদের গাজীপুর সদর থানায় হস্তন্তর করা হয়।

জিএমপির সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান বলেন, দুপুরে ১০ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

গাজীপুর মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান চাঁদার অভিযোগ অস্বীকার করে সাংবাদিকদের বলেন, সৃজনী এনজিওর মালিকের কাছে বিএনপি নেতার এক আত্মীয় টাকা পাবেন। এনজিও মালিক টাকা নিয়ে টালবাহানা করছিলেন। বিষয়টি নিয়ে রোববার পোড়াবাড়ির একটি অফিসে সমঝোতা বৈঠক চলছিল। এনজিওর মালিক সেনাবাহিনীকে ফোন করে ১০ জনকে ধরিয়ে দেন। যারা আটক হয়েছেন তারা কেউ চাঁদা দাবি করতে যায়নি।

জনপ্রিয়

দাগনভূঞার জাল টাকা মামলায় ১৪ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি © FeniVoice24
কারিগরি সহযোগিতায়ঃ Noa Super It

You cannot copy content of this page

চাঁদা দাবির অভিযোগে গাজীপুরে ছাত্রদল-যুবদল নেতাসহ আটক ১০

আপডেট : ০৯:৪৩:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫