Hi

০৯:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জুলাই ৩৬ স্মরণে ফেনীতে ১৬ দলের ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

  • রাকিব হোসেন
  • আপডেট : ১১:৫৩:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬
  • ৩৫ জন দেখেছে

রাকিব হোসেন, ফেনী | ফেনী সরকারি কলেজ মাঠে ‘জুলাই ৩৬’ স্মরণে আয়োজিত ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর শুভ উদ্বোধন করা হয়েছে। মানবিক ফেনী ফাউন্ডেশনের আয়োজনে শুক্রবার বিকেলে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক সূচনা হয়।

ফেনী জেলা যুবদলের আহ্বায়ক ও মানবিক ফেনী ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক নাসির উদ্দীন খন্দকারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এ কে এম ফয়সাল। টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ফেনী জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ এনামুল হক খোন্দকার, ফেনী জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. এ এস এম সোহরাব আল হোসেইন এবং ফেনী জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব সাইদুর রহমান জুয়েল।

মানবিক ফেনী ফাউন্ডেশনের উপদেষ্টা বেলাল হোসেনের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ বিপুলসংখ্যক ক্রীড়ামোদী দর্শক উপস্থিত ছিলেন।

উদ্বোধনী ম্যাচে ‘শহীদ ইশতিয়াক আহমেদ শ্রাবণ’ দল ও ‘শহীদ আহাদ’ দল মুখোমুখি হয়। ম্যাচ শেষে বিজয়ী দলের সেরা খেলোয়াড়ের হাতে ‘ম্যান অব দ্য ম্যাচ’ পুরস্কার তুলে দেন ফেনী গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, মাদক, কিশোর গ্যাং ও বিভিন্ন সামাজিক অবক্ষয় থেকে তরুণ সমাজকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। সুস্থ ও সুন্দর সমাজ গঠনে নিয়মিত ক্রীড়া চর্চা অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন তারা।

বক্তারা আরও বলেন, জুলাই ৩৬-এর বিপ্লবের মধ্য দিয়ে নতুন বাংলাদেশের প্রত্যাশা তৈরি হয়েছে। সেই চেতনা ধারণ করে দেশকে এগিয়ে নিতে তরুণ সমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার আহ্বান জানান তারা।

উল্লেখ্য, মানবিক ফেনী ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় আয়োজিত এ টুর্নামেন্টে ফেনীর বিভিন্ন এলাকার মোট ১৬টি দল অংশ নিচ্ছে। ধারাবাহিকভাবে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের পরবর্তী ম্যাচগুলো।

জনপ্রিয়

সোনাগাজীর ৯ নম্বর ওয়ার্ডে জলাবদ্ধতা নিরসনে ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি © FeniVoice24
কারিগরি সহযোগিতায়ঃ Noa Super It

You cannot copy content of this page

জুলাই ৩৬ স্মরণে ফেনীতে ১৬ দলের ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

আপডেট : ১১:৫৩:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬