
আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে গোপালগঞ্জ পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছেন সাবেক দুইবারের কাউন্সিলর মো. আল-আমিন ইসলাম। ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে তিনি নিজ উদ্যোগে প্রায় পাঁচ শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণের উদ্যোগ গ্রহণ করেছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার (১৮ মার্চ) সকালে তার নিজ বাসভবনের সামনে থেকে এই উপহার বিতরণ কার্যক্রম শুরু হবে। এ সময় সুবিধাবঞ্চিত পরিবারের মধ্যে লুঙ্গি ও শাড়ি বিতরণ করা হবে।
উদ্যোক্তা মো. আল-আমিন ইসলাম বলেন, “ঈদ মানেই আনন্দের উৎসব। কিন্তু সমাজের অনেক মানুষ এই আনন্দ থেকে বঞ্চিত থাকে। তাদের মুখে হাসি ফোটানোর লক্ষ্যেই আমার এই ক্ষুদ্র প্রয়াস।”
তিনি আরও বলেন, ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে তার।
এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তারা বলেন, বর্তমান সময়ে ব্যক্তিগত উদ্যোগে এ ধরনের সহায়তা কার্যক্রম সমাজে ইতিবাচক বার্তা ছড়ায় এবং সামাজিক বন্ধনকে আরও সুদৃঢ় করে।
স্থানীয়দের মতে, এ ধরনের উদ্যোগ শুধু ঈদের আনন্দ ভাগাভাগি করার মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং সমাজে সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
মো. শিহাব উদ্দিন, গোপালগঞ্জ প্রতিনিধি 



















