Hi

০৫:১২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ফুলগাজীতে চেক জালিয়াতির মামলায় সাজাপ্রাপ্ত আসামি আটক

  • রিপোর্টার নাম:
  • আপডেট : ১০:৫৭:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
  • ১২ জন দেখেছে

ফুলগাজী প্রতিনিধি : ফেনীর ফুলগাজীতে চেক জালিয়াতির মামলায় ছয় মাসের কারাদণ্ড ও ২৮ লাখ টাকা অর্থদণ্ডপ্রাপ্ত শাহাদাত হোসেন (৪৮) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২৬ অক্টোবর) বিকেল ৪টার দিকে উপজেলার জিএমহাট ইউনিয়নের নূরপুর গ্রামে নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, ২০১৯ সালের একটি চেক জালিয়াতির মামলায় শাহাদাত হোসেনের বিরুদ্ধে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। গত ১৪ অক্টোবর পরোয়ানা জারির পর থেকে তাঁকে গ্রেপ্তারে অভিযান চালায় পুলিশ। এরই ধারাবাহিকতায় সোমবার ফুলগাজী থানা পুলিশের এএসআই নাদিম খান ও সাহিদুল ইসলামের যৌথ অভিযানে তাঁকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

ফুলগাজী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহিন মিয়া জানান, চেক জালিয়াতির ওই মামলায় আদালত শাহাদাত হোসেনকে ছয় মাসের কারাদণ্ড ও ২৮ লাখ টাকা জরিমানা করেছেন। গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে পুলিশি পাহারায় তাঁকে আদালতে পাঠানো হয়েছে।

ধর্মপাশা সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক মোহাম্মদ আলী সিদ্দিকীকে বিদায় সংবর্ধনা

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি © FeniVoice24
কারিগরি সহযোগিতায়ঃ Noa Super It

You cannot copy content of this page

ফুলগাজীতে চেক জালিয়াতির মামলায় সাজাপ্রাপ্ত আসামি আটক

আপডেট : ১০:৫৭:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬