Hi

১২:৫১ পূর্বাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মুন্সিরহাট ইউপি নির্বাচনে ১ নম্বর ওয়ার্ডে মেম্বার পদে প্রার্থী হতে চান আলাউদ্দিন মজুমদার বাবু

  • জসিম উদ্দিন
  • আপডেট : ১২:৪০:০৬ পূর্বাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
  • ২ জন দেখেছে

ফেনীর ফুলগাজী উপজেলার ২ নম্বর মুন্সিরহাট ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনকে সামনে রেখে ১ নম্বর ওয়ার্ডের (বদরপুর-মান্দারপুর) মেম্বার পদে প্রার্থী হওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন আলাউদ্দিন মজুমদার বাবু। জনসেবার মাধ্যমে এলাকার সার্বিক উন্নয়ন ও সাধারণ মানুষের কল্যাণে কাজ করার লক্ষ্য নিয়ে তিনি ওয়ার্ডবাসীর দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেছেন।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নিজের পরিকল্পনা ও প্রত্যাশার কথা তুলে ধরে আলাউদ্দিন মজুমদার বাবু জানিয়েছেন, নির্বাচিত হলে এলাকার উন্নয়ন, শিক্ষার প্রসার, মাদকমুক্ত সমাজ গঠন এবং ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠায় কাজ করতে চান তিনি।

আলাউদ্দিন মজুমদার বাবু (বিএ অনার্স, এমএ) তাঁর প্রস্তাবিত নির্বাচনী ইশতেহারে শিক্ষা, মাদক প্রতিরোধ এবং ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠাকে বিশেষ গুরুত্ব দিয়েছেন।

শিক্ষা খাতের উন্নয়নে তিনি সকলের জন্য মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করা, শিশু-কিশোরদের শিক্ষার প্রতি আগ্রহ বাড়ানো এবং ঝরে পড়া রোধে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন।

মাদকমুক্ত সমাজ গঠনের বিষয়ে তাঁর পরিকল্পনা হলো, যুবসমাজকে মাদকের ভয়াবহ প্রভাব থেকে রক্ষায় সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং স্থানীয় জনগণকে ঐক্যবদ্ধ করা। পাশাপাশি মাদক ব্যবসা ও মাদক বিস্তারের বিরুদ্ধে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কার্যকর ভূমিকা রাখার কথাও জানিয়েছেন তিনি।

অন্যদিকে ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে দল-মত নির্বিশেষে সকলের সমান অধিকার নিশ্চিত করা, অন্যায়, দুর্নীতি, অনিয়ম ও হয়রানির বিরুদ্ধে অবস্থান নেওয়া এবং সাধারণ মানুষের ন্যায্য অধিকার রক্ষায় পাশে থাকার অঙ্গীকার করেছেন তিনি।

রাজনৈতিক ও সাংগঠনিক পরিচয়ে আলাউদ্দিন মজুমদার বাবু বর্তমানে মুন্সিরহাট ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি সরকারি তিতুমীর কলেজ ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

নিজের প্রত্যাশা ব্যক্ত করে তিনি বলেন, এলাকার মানুষের ভালোবাসা, দোয়া ও সমর্থন নিয়ে জনসেবার সুযোগ পেলে বদরপুর-মান্দারপুর এলাকার উন্নয়ন এবং মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখতে চান।

তিনি আরও আশাবাদ ব্যক্ত করেন, যুবসমাজসহ এলাকার সর্বস্তরের মানুষ ঐক্যবদ্ধভাবে এগিয়ে এলে ১ নম্বর ওয়ার্ডকে একটি শিক্ষিত, নিরাপদ, মাদকমুক্ত ও আধুনিক জনপদ হিসেবে গড়ে তোলা সম্ভব।

এ লক্ষ্য বাস্তবায়নে তিনি ওয়ার্ডের সর্বস্তরের মানুষের দোয়া, ভালোবাসা, সমর্থন ও সহযোগিতা কামনা করেছেন।

মুন্সিরহাট ইউপি নির্বাচনে ১ নম্বর ওয়ার্ডে মেম্বার পদে প্রার্থী হতে চান আলাউদ্দিন মজুমদার বাবু

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি © FeniVoice24
কারিগরি সহযোগিতায়ঃ Noa Super It

You cannot copy content of this page

মুন্সিরহাট ইউপি নির্বাচনে ১ নম্বর ওয়ার্ডে মেম্বার পদে প্রার্থী হতে চান আলাউদ্দিন মজুমদার বাবু

আপডেট : ১২:৪০:০৬ পূর্বাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬