
ফেনী প্রতিনিধি: ফেনী সদর উপজেলার কালিদহ ইউনিয়নে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) অভিযানে ৩২ পিস ইয়াবাসহ শুভ নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রাতে এ অভিযান পরিচালনা করা হয়।
প্রদত্ত তথ্য অনুযায়ী, গ্রেপ্তার শুভ ফেনী সদর উপজেলার ৬ নম্বর কালিদহ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের পূর্ব গোবিন্দপুর, যাত্রাসিদ্ধি এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম মৃত নুরুল আলম সোহাগ এবং মায়ের নাম খতিজা আক্তার।
মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় এলাকায় মাদক সরবরাহ ও কারবারের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন সচেতন মহল।
তাঁরা মাদক কারবারের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ, মাদক ব্যবসায়ীদের সম্ভাব্য পৃষ্ঠপোষক ও নেপথ্যের হোতাদের শনাক্ত এবং অভিযোগের সত্যতা যাচাই করে তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।
মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে পরিবার, সমাজ ও প্রশাসনকে সম্মিলিতভাবে কাজ করার ওপরও গুরুত্বারোপ করা হয়েছে। একই সঙ্গে মাদক কারবারের বিরুদ্ধে সামাজিক সচেতনতা বাড়ানো এবং অপরাধে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনার দাবি জানানো হয়েছে।

রিপোর্টার নাম: 









