Hi

০৩:২৪ পূর্বাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মন্ত্রী আবদুল আউয়াল মিন্টুর সুস্থতা কামনায় রামনগর ইউনিয়ন যুবদলের দোয়া মাহফিল

  • রিপোর্টার নাম:
  • আপডেট : ০১:৩৬:২৪ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
  • ১৬ জন দেখেছে

দাগনভূঞা প্রতিনিধি: ফেনী-৩ (দাগনভূঞা–সোনাগাজী) আসনের সংসদ সদস্য ও বন ও পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টুর দ্রুত সুস্থতা কামনায় দোয়া মাহফিলের আয়োজন করেছে ফেনীর দাগনভূঞা উপজেলার ৪ নম্বর রামনগর ইউনিয়ন যুবদল।

রোববার (২৫ অক্টোবর) ইউনিয়নের মনপুরা কাবাব হাউজে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বিএনপি ও যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

রামনগর ইউনিয়ন যুবদল নেতা আজিজুল হক রাজুর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন যুবদলের সমন্বয়ক মিল্লাত নবী। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও রামনগর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ইসমাইল হোসেন। প্রধান বক্তা ছিলেন দাগনভূঞা উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী জামাল উদ্দিন টিংকু।

এ ছাড়া উপস্থিত ছিলেন রামনগর ইউনিয়ন বিএনপি নেতা ও সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী আবদুর রহিম ভূঁইয়া, ইউনিয়ন যুবদলের সাবেক আহ্বায়ক নুর নবী সবুজ, দাগনভূঞা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এমাম হোসেন এমাম, রামনগর ইউনিয়ন বিএনপি নেতা ও চেয়ারম্যান পদপ্রার্থী বেলাল হোসেন ভূঁইয়া, ইউনিয়ন যুবদল নেতা এমরান হোসেন ও আবদুল কাদের মাসুদসহ বিএনপি ও যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

প্রধান বক্তার বক্তব্যে জামাল উদ্দিন টিংকু বলেন, “মন্ত্রী আবদুল আউয়াল মিন্টুর অসুস্থতার খবর শুনে নেতাকর্মীরা উদ্বিগ্ন হয়ে পড়েন। তাঁর দ্রুত সুস্থতা কামনায় সবাইকে একত্র করে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

আমন্ত্রিত অতিথি ইসমাইল হোসেন বলেন, মন্ত্রীর সুস্থতা কামনায় দোয়া মাহফিলের আয়োজন করতে পেরে তাঁরা আনন্দিত। তিনি আশা প্রকাশ করেন, মন্ত্রী দ্রুত সুস্থ হয়ে উঠবেন। একই সঙ্গে অনুষ্ঠানে উপস্থিত সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান তিনি।

আয়োজকদের তথ্য অনুযায়ী, দোয়া মাহফিলে রামনগর ইউনিয়ন যুবদলের প্রায় তিন শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে মন্ত্রী আবদুল আউয়াল মিন্টুর দ্রুত সুস্থতা ও পূর্ণাঙ্গ আরোগ্য কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

মুন্সিরহাট ইউপি নির্বাচনে ১ নম্বর ওয়ার্ডে মেম্বার পদে প্রার্থী হতে চান আলাউদ্দিন মজুমদার বাবু

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি © FeniVoice24
কারিগরি সহযোগিতায়ঃ Noa Super It

You cannot copy content of this page

মন্ত্রী আবদুল আউয়াল মিন্টুর সুস্থতা কামনায় রামনগর ইউনিয়ন যুবদলের দোয়া মাহফিল

আপডেট : ০১:৩৬:২৪ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬