Hi

০৩:৩০ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ঈদের আনন্দ ভাগাভাগি করতে ১২ নম্বর ওয়ার্ডে লুঙ্গি-শাড়ি বিতরণ, প্রশংসায় স্থানীয়রা

ঈদে অসহায়দের মুখে হাসি ফোটাতে আল-আমিন ইসলামের ব্যতিক্রমী উদ্যোগ

আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে গোপালগঞ্জ পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছেন সাবেক দুইবারের কাউন্সিলর মো. আল-আমিন ইসলাম। ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে তিনি নিজ উদ্যোগে প্রায় পাঁচ শতাধিক মানুষের মাঝে ঈদ উপহার বিতরণের উদ্যোগ গ্রহণ করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার (১৮ মার্চ) সকালে তার নিজ বাসভবনের সামনে থেকে এই উপহার বিতরণ কার্যক্রম শুরু হবে। এ সময় সুবিধাবঞ্চিত পরিবারের মধ্যে লুঙ্গি ও শাড়ি বিতরণ করা হবে।

উদ্যোক্তা মো. আল-আমিন ইসলাম বলেন, “ঈদ মানেই আনন্দের উৎসব। কিন্তু সমাজের অনেক মানুষ এই আনন্দ থেকে বঞ্চিত থাকে। তাদের মুখে হাসি ফোটানোর লক্ষ্যেই আমার এই ক্ষুদ্র প্রয়াস।”

তিনি আরও বলেন, ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে তার।

এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তারা বলেন, বর্তমান সময়ে ব্যক্তিগত উদ্যোগে এ ধরনের সহায়তা কার্যক্রম সমাজে ইতিবাচক বার্তা ছড়ায় এবং সামাজিক বন্ধনকে আরও সুদৃঢ় করে।

স্থানীয়দের মতে, এ ধরনের উদ্যোগ শুধু ঈদের আনন্দ ভাগাভাগি করার মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং সমাজে সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

জনপ্রিয়

নিউজিল্যান্ডকে ২৪৭-এ থামিয়ে জয়ের পথে বাংলাদেশ

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি © FeniVoice24
কারিগরি সহযোগিতায়ঃ Noa Super It

You cannot copy content of this page

ঈদের আনন্দ ভাগাভাগি করতে ১২ নম্বর ওয়ার্ডে লুঙ্গি-শাড়ি বিতরণ, প্রশংসায় স্থানীয়রা

ঈদে অসহায়দের মুখে হাসি ফোটাতে আল-আমিন ইসলামের ব্যতিক্রমী উদ্যোগ

আপডেট : ০৭:১৩:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬