Hi

০৩:২৫ পূর্বাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দক্ষিণ সেকান্দরপুর জামিয়া ওয়াহিদিয়া মদিনাতুল মাদ্রাসায় শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

দাগনভূঞা প্রতিনিধি | ফেনীর দাগনভূঞা উপজেলার দক্ষিণ সেকান্দরপুর জামিয়া ওয়াহিদিয়া মদিনাতুল মাদ্রাসায় শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের নৈতিক ও ধর্মীয় মূল্যবোধে উদ্বুদ্ধ করা এবং শিক্ষক-অভিভাবকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সম্পর্ক সুদৃঢ় করার লক্ষ্যে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এ সমাবেশে শিক্ষক নুরনবীর সঞ্চালনায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের সভাপতি আলহাজ্ব জহির উদ্দিন বিপলু।

সমাবেশে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী থেকে আগত বিশিষ্ট ইসলামী আলোচক মুফতি মুহাদ্দিস মাওলানা আশেক এলাহী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪ নম্বর রামনগর ইউনিয়ন যুবদলের সমন্বয়ক মিল্লাত নবী। এ ছাড়া উপস্থিত ছিলেন মাদ্রাসার প্রধান মাওলানা ইব্রাহিম, প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, অভিভাবক, শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

পবিত্র কুরআন তিলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে শিক্ষার্থীদের পড়ালেখার অগ্রগতি, নিয়মিত পাঠদান, ধর্মীয় শিক্ষার গুরুত্ব, নৈতিক চরিত্র গঠন এবং সন্তানদের শিক্ষাজীবনে অভিভাবকদের দায়িত্ব ও করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

প্রধান মেহমান মুফতি মুহাদ্দিস মাওলানা আশেক এলাহী তাঁর বক্তব্যে বলেন, শিক্ষার্থীদের শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত করলেই হবে না, বরং তাদের আদর্শ, নৈতিক মূল্যবোধ ও ধর্মীয় অনুশাসনে গড়ে তুলতে হবে। এ ক্ষেত্রে শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পারিবারিক শিক্ষা, ধর্মীয় অনুশীলন এবং নৈতিক চর্চার মাধ্যমেই একজন শিক্ষার্থী প্রকৃত আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠতে পারে।

সভাপতির বক্তব্যে আলহাজ্ব জহির উদ্দিন বিপলু মাদ্রাসার সার্বিক উন্নয়ন ও শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে অভিভাবকদের আন্তরিক সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানের কাঙ্ক্ষিত অগ্রগতি অর্জনে শিক্ষক, অভিভাবক ও স্থানীয় সচেতন মহলের সম্মিলিত উদ্যোগ অপরিহার্য।

বিশেষ অতিথি মিল্লাত নবী তাঁর বক্তব্যে ধর্মীয় ও নৈতিক শিক্ষার প্রসারে মাদ্রাসার ভূমিকার প্রশংসা করেন। শিক্ষার্থীদের সুশিক্ষিত, আদর্শবান ও মানবিক মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তুলতে এ ধরনের অভিভাবক সমাবেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় মাদ্রাসার প্রধান মাওলানা ইব্রাহিমসহ উপস্থিত শিক্ষক ও অভিভাবকরা শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়ন, নিয়মিত পাঠদানে অভিভাবকদের সচেতনতা এবং প্রতিষ্ঠানের সার্বিক অগ্রগতিতে পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, অতিথি ও মাদ্রাসার সার্বিক কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে উপস্থিত সবার মধ্যে তবারক বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

মুন্সিরহাট ইউপি নির্বাচনে ১ নম্বর ওয়ার্ডে মেম্বার পদে প্রার্থী হতে চান আলাউদ্দিন মজুমদার বাবু

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি © FeniVoice24
কারিগরি সহযোগিতায়ঃ Noa Super It

You cannot copy content of this page

দক্ষিণ সেকান্দরপুর জামিয়া ওয়াহিদিয়া মদিনাতুল মাদ্রাসায় শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

আপডেট : ০১:২১:৫১ পূর্বাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬