Hi

১০:৪৩ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
আত্মকর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নে কালীগঞ্জ পৌরসভার যুগান্তকারী উদ্যোগ

প্রযুক্তি ও ড্রাইভিং দক্ষতা অর্জনে কালীগঞ্জে নতুন প্রশিক্ষণ কর্মসূচি

গাজীপুরের কালীগঞ্জে আত্মকর্মসংস্থান ও দক্ষ মানবসম্পদ গঠনের লক্ষ্যে ৬০ জন তরুণ-তরুণীকে বিনামূল্যে কম্পিউটার ও ড্রাইভিং প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

(২১ এপ্রিল) সকালে কালীগঞ্জ পৌরসভার আয়োজনে পৌর মিলনায়তনে “জেন্ডার সমতা এবং সামাজিক অন্তর্ভুক্তিকরণ কর্মপরিকল্পনা (পিআরএপি)” এর আওতায় এই প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। উদ্বোধনী ঘোষণা করেন পৌর প্রশাসক এটিএম কামরুল ইসলাম।

প্রশিক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে আগামী শনিবার (২৫ এপ্রিল) থেকে ৩০ জন তরুণ-তরুণী কালীগঞ্জ সোনালী ব্যাংক মোড়স্থ আজিজ কম্পিউটার ও প্রশিক্ষণ সেন্টারে ৩০ দিনব্যাপী কম্পিউটার প্রশিক্ষণ গ্রহণ করবেন। একই সময়ে আরও ৩০ জন তরুণ-তরুণী (২৯ জন তরুণ ও ১ জন তরুণী) পূর্বাঞ্চল মায়ের দোয়া ড্রাইভিং ট্রেনিং সেন্টারে ড্রাইভিং প্রশিক্ষণ গ্রহণ করবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে পৌর প্রশাসক এটিএম কামরুল ইসলাম বলেন, বর্তমান যুগে প্রযুক্তিগত দক্ষতা ও ব্যবহারিক প্রশিক্ষণ অত্যন্ত জরুরি। এ ধরনের উদ্যোগ তরুণ-তরুণীদের আত্মকর্মসংস্থান সৃষ্টি ও আত্মনির্ভরশীল হতে সহায়তা করবে। প্রশিক্ষণপ্রাপ্তরা ভবিষ্যতে নিজেদের কর্মক্ষেত্রে সফল ভূমিকা রাখতে পারবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজওয়ানা রশীদ, উপজেলা প্রকৌশলী মো. রেজাউল হক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আফরোজা বেগম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুর-ই-জান্নাত, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জেসমিন আক্তারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রশিক্ষণার্থী ও সংশ্লিষ্ট কর্মকর্তারা।

জনপ্রিয়

‘ললনা’ খ্যাত শেখ সাদীর নতুন পরিচয়—অভিনেতা হিসেবে যাত্রা শুরু

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি © FeniVoice24
কারিগরি সহযোগিতায়ঃ Noa Super It

You cannot copy content of this page

আত্মকর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নে কালীগঞ্জ পৌরসভার যুগান্তকারী উদ্যোগ

প্রযুক্তি ও ড্রাইভিং দক্ষতা অর্জনে কালীগঞ্জে নতুন প্রশিক্ষণ কর্মসূচি

আপডেট : ০৯:৫৬:২৯ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬