Hi

১২:৫৬ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
কালীগঞ্জে পাঁচশত অসহায় পরিবারের মাঝে শাড়ী, লুঙ্গি ও ঈদ উপহার বিতরণ

ঈদ উপলক্ষে কালীগঞ্জে শাড়ী, লুঙ্গি ও উপহার বিতরণ করলেন মোঃবকুল হোসেন

কালীগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোঃ বকুল হোসেন ভূঁইয়ার উদ্যোগে কালীগঞ্জ পৌরসভার ৭ নং ওয়ার্ডে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও দুঃখী মানুষের মাঝে শাড়ী, লুঙ্গি এবং অন্যান্য ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

বুধবার (১৮ মার্চ) সকাল ১০টায় বাঘারপাড়া তার নিজ বাড়িতে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশিষ্ট সমাজসেবক মোঃ মনির হোসেন ভূঁইয়া সভাপতিত্ব করেন। কালীগঞ্জ পৌর শ্রমিক দলের যুব বিষয়ক সম্পাদক মোঃ নাজমুল হোসেন ভূঁইয়া অনুষ্ঠানের সঞ্চালনা করেন। এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গও এতে উপস্থিত ছিলেন।

উপহার বিতরণকালে মোঃ বকুল হোসেন ভূঁইয়া বলেন, “যুব সমাজ দেশের প্রাণ, আর আমার এলাকার মানুষ আমার প্রাণ। আমি আমার এলাকার সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে সক্ষম হয়েছি। পাঁচশত পরিবারে ঈদ উপহার বিতরণ করতে পেরে আল্লাহর কাছে শুকুরিয়া জানাই। আশা করি ভবিষ্যতে তাদের অর্থনৈতিক অবস্থা উন্নত হবে।”

অনুষ্ঠানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও মরহুম আরাফাত রহমান কোকোর বিদেহী আত্মার মাগফেরাত কামনা, প্রধানমন্ত্রী তারেক রহমান এবং গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য একেএম ফজলুল হক মিলনের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা এবং বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও মুক্তি কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন মুফতি শরিফুল ইসলাম হাবীবী।

জনপ্রিয়

নিউজিল্যান্ডকে ২৪৭-এ থামিয়ে জয়ের পথে বাংলাদেশ

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি © FeniVoice24
কারিগরি সহযোগিতায়ঃ Noa Super It

You cannot copy content of this page

কালীগঞ্জে পাঁচশত অসহায় পরিবারের মাঝে শাড়ী, লুঙ্গি ও ঈদ উপহার বিতরণ

ঈদ উপলক্ষে কালীগঞ্জে শাড়ী, লুঙ্গি ও উপহার বিতরণ করলেন মোঃবকুল হোসেন

আপডেট : ০৮:১৬:১৬ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬