Hi

০৪:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংযুক্ত আরব আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি ডেলিভারি ম্যানের মৃত্যু, আহত অন্তত ৫৮

সংযুক্ত আরব আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নিহত

সংযুক্ত আরব আমিরাতে ভয়াবহ ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিক সালেহ আহমদ নিহত হয়েছেন। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, শনিবার সন্ধ্যায় ইফতারের পর তিনি কাজে বের হওয়ার সময় বিস্ফোরণে প্রাণ হারান। সালেহ আহমদ আজমান প্রদেশে ডেলিভারি ম্যান হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলায়।

সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জবাবে ইরান উপসাগরীয় অঞ্চলে পাল্টা হামলা চালানোর পর কমপক্ষে তিনজন নিহত হয়েছেন—একজন বাংলাদেশি, একজন পাকিস্তানি এবং একজন নেপালি। এই হামলায় কমপক্ষে ৫৮ জন আহত হয়েছেন।

বাংলাদেশে নিহতের পরিবার ও স্থানীয় কমিউনিটির মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। দেশটির সরকার আহত ও নিহতের পরিবারকে সমবেদনা জানিয়েছে এবং আহতদের চিকিৎসার জন্য দ্রুত ব্যবস্থা গ্রহণ করেছে।

জনপ্রিয়

সোনাগাজীর ৯ নম্বর ওয়ার্ডে জলাবদ্ধতা নিরসনে ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি © FeniVoice24
কারিগরি সহযোগিতায়ঃ Noa Super It

You cannot copy content of this page

সংযুক্ত আরব আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি ডেলিভারি ম্যানের মৃত্যু, আহত অন্তত ৫৮

সংযুক্ত আরব আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নিহত

আপডেট : ১২:০৯:৫০ পূর্বাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬