Hi

০৩:২৪ পূর্বাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ফেনীর পথে প্রধানমন্ত্রী, থাকছে দিনব্যাপী একাধিক কর্মসূচি

  • রিপোর্টার নাম:
  • আপডেট : ০২:০৪:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
  • ৪৪ জন দেখেছে

ফেনী প্রতিনিধি | প্রধানমন্ত্রী তারেক রহমান দিনব্যাপী সফরে ফেনীর উদ্দেশে রওনা হয়েছেন। বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ৮টা ৪০ মিনিটে রাজধানীর গুলশানের বাসভবন থেকে সড়কপথে তাঁর গাড়িবহর ফেনীর উদ্দেশে যাত্রা করে। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু এ তথ্য জানিয়েছেন।

ফেনীতে নির্ধারিত কর্মসূচি শেষে সন্ধ্যায় ঢাকায় ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সরকারপ্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি তাঁর প্রথম ফেনী সফর। সফরে জেলার পরশুরাম ও ফুলগাজী উপজেলায় একাধিক কর্মসূচিতে অংশ নেবেন তিনি।

যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী

সফরসূচি অনুযায়ী, দুপুর সাড়ে ১২টার দিকে পরশুরাম উপজেলার ঘাটঘর মুহুরী ব্রিজ এলাকায় ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন (১ম পর্যায়)’ প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। সেখানে শুভেচ্ছা বিনিময়েও অংশ নেওয়ার কথা রয়েছে।

এরপর দুপুর দেড়টার দিকে ফুলগাজী উপজেলার বেগম খালেদা জিয়া মহিলা কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন তিনি।

দুপুর ২টার দিকে ফুলগাজী জেলা পরিষদ ডাকবাংলোয় স্থাপিত রুফটপ সোলার থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

দিনের শেষ কর্মসূচিতে বিকেল ৩টার দিকে ফুলগাজী সরকারি পাইলট হাইস্কুল মাঠে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। সেখানে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণের পাশাপাশি ইমাম, মুয়াজ্জিনসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তিদের সম্মানী প্রদান করা হবে।

এর আগে দুপুরে ফুলগাজী ডাকবাংলোয় জোহরের নামাজ আদায় ও মধ্যাহ্নভোজ করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। দিনব্যাপী কর্মসূচি শেষে সড়কপথে ঢাকার উদ্দেশে ফেনী ছাড়বেন তিনি।

নানাবাড়ির জেলা ফেনী

প্রধানমন্ত্রী তারেক রহমানের নানা ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বাবা এস্কান্দার মজুমদারের গ্রামের বাড়ি ফেনীর ফুলগাজী উপজেলার শ্রীপুর গ্রামে। খালেদা জিয়া ফেনী-১ আসন থেকে ১৯৯১ থেকে ২০০৮ সাল পর্যন্ত পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হন।

এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে গত ২৫ জানুয়ারি চট্টগ্রাম থেকে ঢাকায় ফেরার পথে ফেনীর পাইলট স্কুল মাঠে আয়োজিত নির্বাচনী জনসমাবেশে বক্তব্য দেন তারেক রহমান।

মুন্সিরহাট ইউপি নির্বাচনে ১ নম্বর ওয়ার্ডে মেম্বার পদে প্রার্থী হতে চান আলাউদ্দিন মজুমদার বাবু

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি © FeniVoice24
কারিগরি সহযোগিতায়ঃ Noa Super It

You cannot copy content of this page

ফেনীর পথে প্রধানমন্ত্রী, থাকছে দিনব্যাপী একাধিক কর্মসূচি

আপডেট : ০২:০৪:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬