Hi

০৮:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ফাঁদে ফেলে নির্জন বাড়িতে নিয়ে গিয়ে চালকের ওপর বর্বর হামলা ও লুটপাটের অভিযোগ

গাইন্ধাসুর এলাকায় ইজিবাইক চালককে ফাঁদে ফেলে মারধর ও লুটপাট

গোপালগঞ্জে এক ইজিবাইক চালককে ফাঁদে ফেলে ডেকে নিয়ে মারধর ও ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটে গত ১৮ এপ্রিল বিকেল ৫টার দিকে সদর উপজেলার গাইন্ধাসুর এলাকায়। এ ঘটনায় আহত চালক বর্তমানে গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গোপালগঞ্জ সদর উপজেলার উলপুর গ্রামের হারুন মোল্লার ভাতিজা সাজ্জাদ মোল্লা পেশায় একজন ইজিবাইক চালক। ঘটনার দিন রাকিব নামের এক ব্যক্তি তাকে গাইন্ধাসুর এলাকা থেকে পিটাবাড়ি যাওয়ার কথা বলে ইজিবাইক ভাড়া করেন।

পরে যাত্রাপথে রাকিবের নির্দেশে সাজ্জাদকে একটি নির্জন বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে পৌঁছানোর পর আগে থেকে ওত পেতে থাকা কয়েকজন ব্যক্তি তাকে একটি ফাঁকা ঘরে আটকে রাখে বলে অভিযোগ করা হয়। বের হওয়ার চেষ্টা করলে তাকে এলোপাতাড়ি মারধর করা হয় এবং শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত করা হয়।

এ সময় হামলাকারীরা গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধের চেষ্টা করে এবং ধারালো অস্ত্র দিয়ে তার মাথায় একাধিক আঘাত করে গুরুতর জখম করে। অভিযোগে আরও বলা হয়, হামলাকারীরা তার কাছ থেকে একটি মোবাইল ফোন ও নগদ পাঁচ হাজার টাকা ছিনিয়ে নেয়।

স্থানীয়দের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে আহত অবস্থায় সাজ্জাদ মোল্লাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। অভিযোগে আরও উল্লেখ করা হয়, মামলা করলে হামলাকারীরা হত্যার হুমকি দিয়েছে।

গোপালগঞ্জ সদর থানার একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ফ্যামিলি কার্ড প্রকল্পে তথ্য সংগ্রহকারী নিয়োগে আবেদনের সময় বাড়ল

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি © FeniVoice24
কারিগরি সহযোগিতায়ঃ Noa Super It

You cannot copy content of this page

ফাঁদে ফেলে নির্জন বাড়িতে নিয়ে গিয়ে চালকের ওপর বর্বর হামলা ও লুটপাটের অভিযোগ

গাইন্ধাসুর এলাকায় ইজিবাইক চালককে ফাঁদে ফেলে মারধর ও লুটপাট

আপডেট : ১০:১৯:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬