Hi

০৩:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
রামগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে দিনমজুর নজরুল ইসলামের বসতঘর সম্পূর্ণ ভস্মীভূত

লক্ষ্মীপুরের রামগঞ্জে অগ্নিকাণ্ডে দিনমজুর পরিবার অসহায়

লক্ষ্মীপুরের রামগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটে দিনমজুরের বসতঘর ভস্মীভূত।

লক্ষ্মীপুরের রামগঞ্জে শনিবার (৪ এপ্রিল) সকালে নজরুল ইসলাম (৫২) নামের এক দিনমজুরের বসতঘর অগ্নিকান্ডে সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, ভাটরা ইউনিয়নের রামসিংপুর গ্রামে সকাল ১০ টার সময় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন ছড়িয়ে মুহূর্তের মধ্যে ঘরটি পুড়ে গেছে।

নজরুল ইসলাম জানান, “আমার ঘর সহ সমস্ত মূল্যবান জিনিসপত্র পুড়ে গেছে। বর্তমানে আমাদের পরিবারের সদস্যরা খোলা আকাশের নিচে জীবনযাপন করতে বাধ্য।”

ভাটরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ শামসুল আলম বুলবুল জানিয়েছেন, “ঘটনায় নজরুল ইসলামের বসতঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। তার জন্য নতুন ঘর নির্মাণ সম্ভব নয়। স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও সমাজের সকলের সহযোগিতা প্রয়োজন।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারাশিদ বিন এনাম বলেন, “অগ্নিকাণ্ডের খবর পেয়েই প্রতিনিধি পাঠানো হয়েছে। পুনর্বাসনের জন্য সহায়তা করার চেষ্টা করা হবে।”

রামগঞ্জ আসনের সংসদ সদস্য এমপি শাহাদাত হোসেন সেলিম বলেন, “অগ্নিকাণ্ডের ঘটনা সম্পর্কে অবগত হয়েছি। প্রশাসনকে জানানো হয়েছে। নজরুল ইসলামের পাশে সার্বিক সহযোগিতা নিশ্চিত করা হয়েছে।”

স্থানীয়দের মতে, দিনমজুর নজরুল ইসলাম এখন আতঙ্ক এবং অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন। পুনর্বাসনের জন্য দ্রুত উদ্যোগ নেওয়ার জন্য প্রশাসন ও সমাজের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে।

ফ্যামিলি কার্ড প্রকল্পে তথ্য সংগ্রহকারী নিয়োগে আবেদনের সময় বাড়ল

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি © FeniVoice24
কারিগরি সহযোগিতায়ঃ Noa Super It

You cannot copy content of this page

রামগঞ্জে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে দিনমজুর নজরুল ইসলামের বসতঘর সম্পূর্ণ ভস্মীভূত

লক্ষ্মীপুরের রামগঞ্জে অগ্নিকাণ্ডে দিনমজুর পরিবার অসহায়

আপডেট : ০৮:০৩:৩০ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬