Hi

০৯:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
ঠাকুরগাঁওয়ে আদিবাসী সম্প্রদায়ের পরিবারের জমি দখল ও মিথ্যা মামলা নিয়ে তীব্র অভিযোগ

আদিবাসী সম্প্রদায়ের জমি ও মন্দির রক্ষার জন্য ঠাকুরগাঁওয়ে সংবাদ সম্মেলন

ঠাকুরগাঁও পৌর এলাকার গোবিন্দনগরে আদিবাসী সম্প্রদায়ের সদস্যরা মন্দিরের জমি দখল, মিথ্যা মামলা, হুমকি ও অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী গোপাল খালকো ও দিপালি খালকো দীপা জানান, তাদের পরিবারের দীর্ঘদিনের বৈধ ভোগদখলীয় জমি ও প্রায় ২৮ বছর আগে নির্মিত কালী মন্দিরে তারা নিয়মিত পূজার্চনা করে আসছিলেন। মন্দিরের পুরোহিত হিসেবে শংকর চন্দ্র মল্লিককে দায়িত্ব দেওয়া হয়েছিল।

তবে ২০১৮ সাল থেকে তিনি মন্দিরের অর্থ আত্মসাত এবং জমি জবরদখলের চেষ্টা করছেন। একই সাথে তাদের বিরুদ্ধে একাধিক মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। ভুক্তভোগীরা জানিয়েছেন, জমি সংক্রান্ত বৈধ রেকর্ড থাকা সত্ত্বেও ভুয়া তথ্য দিয়ে বিভ্রান্তি সৃষ্টি করা হচ্ছে।

গত ১৫ নভেম্বর ২০২৪ তারিখে প্রতিপক্ষের হামলায় গোপাল খালকো ও তার বোন আহত হন। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে যা বিচারাধীন রয়েছে। আদিবাসীরা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

সংবাদ সম্মেলনে স্থানীয় আদিবাসী জনগোষ্ঠী ও জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন।

ফ্যামিলি কার্ড প্রকল্পে তথ্য সংগ্রহকারী নিয়োগে আবেদনের সময় বাড়ল

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি © FeniVoice24
কারিগরি সহযোগিতায়ঃ Noa Super It

You cannot copy content of this page

ঠাকুরগাঁওয়ে আদিবাসী সম্প্রদায়ের পরিবারের জমি দখল ও মিথ্যা মামলা নিয়ে তীব্র অভিযোগ

আদিবাসী সম্প্রদায়ের জমি ও মন্দির রক্ষার জন্য ঠাকুরগাঁওয়ে সংবাদ সম্মেলন

আপডেট : ০৮:১৭:১৬ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬