Hi

০৩:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
বন্দীদের স্বজনদের জন্য ফুল, শুভেচ্ছা কার্ড, ফ্রি চিকিৎসা ও বিশেষ সাক্ষাতের সুযোগ

ঈদের দিনে ফেনী জেলে ভিন্ন চিত্র: বন্দী-স্বজনদের মিলনমেলা

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ফেনী জেলা কারাগার-২ এ ব্যতিক্রমধর্মী আয়োজনের মাধ্যমে বন্দী ও তাদের স্বজনদের জন্য এক অনন্য মানবিক উদ্যোগ গ্রহণ করেছে কারা কর্তৃপক্ষ।

ঈদের দিন সকাল থেকেই কারাগারে আগত দর্শনার্থীদের ফুল ও ঈদের শুভেচ্ছা কার্ড দিয়ে বরণ করা হয়। পাশাপাশি তাদের জন্য ওয়েলকাম ড্রিংকস, বিশুদ্ধ পানি, মিষ্টি, পিঠা, পায়েস, চা ও কফির মাধ্যমে আন্তরিক আপ্যায়নের ব্যবস্থা রাখা হয়।

দর্শনার্থীদের সুবিধার্থে বিশেষ হেল্প ডেস্ক স্থাপন করা হয়েছে, যাতে সহজেই তারা প্রয়োজনীয় তথ্য ও সহায়তা পেতে পারেন। একই সঙ্গে বন্দী, স্বজন ও কারা স্টাফদের অংশগ্রহণে কারা প্রাঙ্গণে এক মনোরম পরিবেশে ঈদ উদযাপন করা হয়।

কারা কর্তৃপক্ষ দর্শনার্থীদের জন্য ফ্রি হেলথ চেকআপ কর্নারের ব্যবস্থা করে, যেখানে ডায়াবেটিস, রক্তচাপ ও ওজন পরীক্ষা ছাড়াও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়।

এছাড়া ‘ঈদ শুভেচ্ছা কর্নার’-এ শিশুসহ দর্শনার্থীরা বন্দীদের উদ্দেশ্যে শুভেচ্ছা বার্তা লিখছেন, যা পরে বন্দীদের কাছে পৌঁছে দেওয়া হবে। শিশুদের জন্য ড্রয়িং কর্নার, মেহেদী উৎসব, চকলেট, বেলুন, স্টিকার ও বিভিন্ন খেলনা বিতরণ করা হয়।

ঈদের জামাত আদায়ের সুব্যবস্থা রাখা হয় এবং বন্দীদের জন্য তিন বেলা ১৪ প্রকারের উন্নতমানের খাবার পরিবেশন করা হয়। বিশেষভাবে, বন্দীদের তাদের স্বজনদের সঙ্গে একবার সাক্ষাতের সুযোগও দেওয়া হয়েছে।

ফেনী জেলা কারাগার-২ এর জেলার ফেরদৌস আহমেদ জানান, “কারা নিরাপত্তা বজায় রেখে বন্দীদের জন্য বিনোদন, খেলাধুলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিজয়ীদের মাঝে পুরস্কারও বিতরণ করা হয়েছে।”

এই উদ্যোগ বন্দীদের মানসিক স্বস্তি বৃদ্ধি এবং পরিবার-স্বজনদের সঙ্গে তাদের সম্পর্ক দৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

জনপ্রিয়

সোনাগাজীর ৯ নম্বর ওয়ার্ডে জলাবদ্ধতা নিরসনে ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি © FeniVoice24
কারিগরি সহযোগিতায়ঃ Noa Super It

You cannot copy content of this page

বন্দীদের স্বজনদের জন্য ফুল, শুভেচ্ছা কার্ড, ফ্রি চিকিৎসা ও বিশেষ সাক্ষাতের সুযোগ

ঈদের দিনে ফেনী জেলে ভিন্ন চিত্র: বন্দী-স্বজনদের মিলনমেলা

আপডেট : ০৭:৩৬:২৭ অপরাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬