Hi

০৭:৩১ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
পৃথক তিন স্থানে জামাত, ধর্মীয় ব্যাখ্যার ভিত্তিতে একদিন আগে ঈদ পালন

ফেনীতে ভিন্ন মত অনুসরণে আগাম ঈদুল ফিতর উদযাপন

সৌদি আরবের সঙ্গে মিল রেখে ফেনীর তিনটি স্থানে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে। প্রতি বছরের মতো এবারও একদল মুসল্লি একদিন আগে ঈদ উদযাপন করেন।

শুক্রবার (২০ মার্চ) সকালে জেলার পৃথক তিনটি স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এর মধ্যে ফেনী সদর উপজেলার ফরহাদনগর ইউনিয়নের পূর্ব সুলতানপুর ৭ নম্বর ওয়ার্ডের দুটি স্থান এবং পরশুরাম পৌরসভার কোলাপাড়া এলাকার একটি স্থানে মুসল্লিরা নামাজ আদায় করেন।

নামাজ শেষে দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব সুলতানপুর শাহ আমানিয়া জাহাগিরিয়া দরবার শরীফে মাওলানা মোহাম্মদ গোলাম নবীর ইমামতিতে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। তিনি বলেন, সৌদি আরবের সঙ্গে মিল রেখে নয়, বরং হাদিসের ব্যাখ্যা ও শরিয়তের বিধান অনুযায়ী তারা ঈদ উদযাপন করছেন।

একই এলাকায় পূর্ব সুলতানপুর রশিদিয়া দরবার শরীফে আরেকটি জামাতে মুহাম্মদ সুলতান মাহমুদের নেতৃত্বে মুসল্লিরা নামাজ আদায় করেন।

ঈদ জামাতে অংশ নেওয়া মুসল্লি আশরাফুল ইসলাম জানান, বিশ্বের যেকোনো স্থানে চাঁদ দেখা গেলে তারা ঈদ উদযাপন করেন এবং সেই অনুযায়ী ধর্মীয় বিধান মেনে চলেন। একই নিয়মে তারা ঈদুল আজহাও পালন করে থাকেন।

এদিকে পরশুরাম পৌর এলাকার কোলাপাড়া ছয়ঘরিয়া এলাকায়ও স্বল্প সংখ্যক মুসল্লির অংশগ্রহণে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। এ বিষয়ে পরশুরাম থানার ওসি মো. আশরাফুল ইসলাম জানান, জামাত ঘিরে পর্যাপ্ত পুলিশি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছিল।

ফ্যামিলি কার্ড প্রকল্পে তথ্য সংগ্রহকারী নিয়োগে আবেদনের সময় বাড়ল

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি © FeniVoice24
কারিগরি সহযোগিতায়ঃ Noa Super It

You cannot copy content of this page

পৃথক তিন স্থানে জামাত, ধর্মীয় ব্যাখ্যার ভিত্তিতে একদিন আগে ঈদ পালন

ফেনীতে ভিন্ন মত অনুসরণে আগাম ঈদুল ফিতর উদযাপন

আপডেট : ১১:৫৮:৫১ অপরাহ্ন, শুক্রবার, ২০ মার্চ ২০২৬