Hi

১২:৪২ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
রাজশাহীর পবায় গার্ড অব অনারের মাধ্যমে শেষ বিদায়, জানাজায় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের উপস্থিতি

মুক্তিযুদ্ধের বীর সন্তান শামসুজ্জোহাকে রাষ্ট্রীয় সম্মান জানিয়ে দাফন

রাজশাহীর পবা উপজেলার বীর মুক্তিযোদ্ধা শামসুজ্জোহাকে রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় জানানো হয়েছে। বুধবার (১৮ মার্চ ২০২৬) বেলা ১১টায় উপজেলার দারুশা উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা নামাজ শেষে তাকে গার্ড অব অনারের মাধ্যমে সম্মান জানানো হয়।

এর আগে মঙ্গলবার (১৭ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর।

জানাজা শেষে তাকে দারুশার সরিষাকুড়ি কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন কন্যা ও এক পুত্রসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

রাষ্ট্রীয় মর্যাদা প্রদান অনুষ্ঠানে পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মেহেদী হাসানের উপস্থিতিতে কর্ণহার থানা পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে।

এসময় রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন উপস্থিত থেকে গভীর শ্রদ্ধা জানান। তিনি বলেন, “বীর মুক্তিযোদ্ধা শামসুজ্জোহা ছিলেন ভারতীয় প্রশিক্ষণপ্রাপ্ত একজন সাহসী যোদ্ধা। মহান মুক্তিযুদ্ধে তার অবদান স্থানীয়দের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে।”

তিনি আরও বলেন, “মুক্তিযোদ্ধাদের ত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতা আমাদের সবচেয়ে বড় অর্জন। নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে সবাইকে এগিয়ে আসতে হবে।”

জানাজায় আরও উপস্থিত ছিলেন নওহাটা পৌরসভার সাবেক মেয়র শেখ মকবুল হোসেন, পবা উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রাজ্জাক, যুগ্ম আহ্বায়ক সুলতান আহমেদ, সোহেল রানা, আব্দুস সালাম মাস্টার, সাবেক যুবদল নেতা মাজদার রহমানসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

জনপ্রিয়

প্রথম বৃত্তি পরীক্ষায় সাফল্যের হাসি: আলোচনায় টেকনাফের রিভাব

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি © FeniVoice24
কারিগরি সহযোগিতায়ঃ Noa Super It

You cannot copy content of this page

রাজশাহীর পবায় গার্ড অব অনারের মাধ্যমে শেষ বিদায়, জানাজায় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের উপস্থিতি

মুক্তিযুদ্ধের বীর সন্তান শামসুজ্জোহাকে রাষ্ট্রীয় সম্মান জানিয়ে দাফন

আপডেট : ০৭:২৩:০৭ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬