Hi

০৪:০৮ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
মেয়ার হাট বাজারের দখলমুক্ত গণশৌচাগার জনস্বাস্থ্য রক্ষায় পুনরায় উন্মুক্ত

বেতাগী মেয়ার হাটে আধুনিক পাবলিক টয়লেট দখল মুক্ত, জনস্বাস্থ্য সুরক্ষিত

স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে দেশে আধুনিক পাবলিক টয়লেট নির্মাণ করা হলেও, কিছু এলাকায় তা দখল বা রক্ষণাবেক্ষণের অভাবে জনসাধারণের ব্যবহারের বাইরে চলে যাচ্ছে। বরগুনার বেতাগী উপজেলার ৫নং বুড়ামজুমদার ইউনিয়নের মেয়ার হাট বাজারে সাম্প্রতিক এমন একটি ঘটনা ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাজারের গুরুত্বপূর্ণ স্থানে নির্মিত একটি আধুনিক গণশৌচাগার স্থানীয় নিলা নামে এক ব্যক্তি দখল করে সেখানে ছাগল রাখার ঘর হিসেবে ব্যবহার করছিলেন। ফলে বাজারে আসা ব্যবসায়ী ও ক্রেতারা ব্যবহার করতে পারছিলেন না এবং ভোগান্তিতে পড়ছিলেন।

দেশের বিভিন্ন এলাকায় আধুনিক ও স্বাস্থ্যসম্মত পাবলিক টয়লেটের সুবিধা থাকলেও, মেয়ার হাট বাজারের টয়লেট দখল হওয়ায় সাধারণ মানুষ সেগুলো থেকে বঞ্চিত হচ্ছিল। এই টয়লেটে নারী, পুরুষ ও প্রতিবন্ধীদের জন্য পৃথক কক্ষ, ২৪ ঘণ্টা বিদ্যুৎ, বিশুদ্ধ পানীয় জল, টিস্যু, হ্যান্ডওয়াশ ও গোসলের সুবিধা রয়েছে।

পরিস্থিতি প্রশাসনের নজরে আসলে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদ্দাম হোসেন নেতৃত্বে দখলমুক্তি অভিযান চালানো হয়। অভিযানের ফলে গণশৌচাগারটি পুনরায় জনগণের ব্যবহারের জন্য উন্মুক্ত করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, “সরকারি সম্পত্তি দখল করে কেউ ব্যক্তিগত কাজে ব্যবহার করতে পারবে না। আমাদের অভিযান অব্যাহত থাকবে।” স্থানীয়রা আশা করছেন, প্রশাসনের এই উদ্যোগে বাজারের শৃঙ্খলা বজায় থাকবে এবং ভবিষ্যতে আর কেউ সরকারি সম্পত্তি দখলের সাহস দেখাবে না।

জনপ্রিয়

ছাগলনাইয়ায় বাংলাদেশ প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন, নেতৃত্বে এ এন এম নুরুল আমিন ও এম এ কাজী আজিম

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি © FeniVoice24
কারিগরি সহযোগিতায়ঃ Noa Super It

You cannot copy content of this page

মেয়ার হাট বাজারের দখলমুক্ত গণশৌচাগার জনস্বাস্থ্য রক্ষায় পুনরায় উন্মুক্ত

বেতাগী মেয়ার হাটে আধুনিক পাবলিক টয়লেট দখল মুক্ত, জনস্বাস্থ্য সুরক্ষিত

আপডেট : ০৫:০৪:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬