
রামগঞ্জে স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক মোহাম্মদ সাইফুল ইসলাম সুমন এর উদ্যোগে ১২ মার্চ বৃহস্পতিবার লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ৯ নং ভোলাকোট ইউনিয়নের লক্ষ্মীধর পাড়া লামনগর একাডেমী প্রাঙ্গণে এক ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
মাহফিলে উপস্থিত ছিলেন ভোলা কোট ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোহাম্মদ জাকির হোসেন ভূঁইয়া, সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোঃ জুয়েল মিজি, ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ মনির হোসেন জসি, ইউনিয়ন যুবদল নেতা মোঃ ফারুক মুন্সি, স্বেচ্ছাসেবক দল নেতা মোঃ এনায়েত হোসেন, জসিম উদ্দিন, মোঃ হেল্লাল হোসেন সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তি।
স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাকির হোসেন বলেন, “রমজান আমাদেরকে সংযম এবং মানবসেবা শিখায়। এই মহিমান্বিত মাসের শিক্ষা আমাদের ব্যক্তিগত ও সামাজিক জীবনে কাজে লাগানো উচিত। স্বেচ্ছাসেবক দলের মূল কাজ হলো মানুষের সেবা করা, আর রমজান মাসে এই লক্ষ্য আরও গুরুত্ব পায়।”
মাহফিলের শেষে দেশ ও মুসলিম উম্মার শান্তি কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
মোঃ মাসুদ রানা মনি, রামগঞ্জ, লক্ষ্মীপুর 









