Hi

০৮:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
২০০ বছরের ঐতিহ্যবাহী খান বাড়ির মেজবানি ও ইফতার: ৫ শতাধিক মানুষ অংশগ্রহণ

রামগঞ্জের ঐতিহ্যবাহী খান বাড়িতে পাঁচ শতাধিক মানুষকে নিয়ে ইফতার ও মেজবানি সম্পন্ন

লক্ষীপুর জেলার রামগঞ্জ উপজেলার লক্ষ্মীধর পাড়া গ্রামের ঐতিহ্যবাহী খান বাড়িতে শুক্রবার অনুষ্ঠিত হলো ইফতার, দোয়া ও মেজবানি। উক্ত অনুষ্ঠানে এলাকার প্রায় পাঁচ শতাধিক মানুষ ইফতার ও আপ্যায়ন উপভোগ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব আব্দুর রহমান খান, গৌরবজনক খান বংশের প্রতিনিধি এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান। এছাড়াও উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট মোঃ মমিনুল ইসলাম খান, বিশিষ্ট ব্যবসায়ী আবুল হোসেন খান, সাংবাদিক খান মোঃ মাসুদ রানা মনি, শিক্ষক হারুনুর রশিদ খান, ইনকাম ট্যাক্স কর্মকর্তা মোহাম্মদ লোকমান হোসেন খান, চাটখিল আলিয়া মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাস্টার তোফাজ্জল হোসেন, বিশিষ্ট রাজনীতিবিদ মনির হোসেন জসি, মাওলানা মোঃ শাহ আব্দুল্লাহ এবং রামগঞ্জ পৌরসভার কর্মকর্তা আব্দুল মান্নান।

জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আব্দুর রহমান খান অনুষ্ঠানে বলেন, “আমাদের পরিবারে এটি ২০০ বছরের পুরনো রমজানের ঐতিহ্য। অতীতেও আমাদের পূর্বপুরুষরা এটি পালন করেছেন, এখন আমরা তা চালিয়ে যাচ্ছি। গ্রামের আত্মীয়-স্বজনকে সঙ্গে নিয়ে ইফতার করতে পারায় আনন্দের অনুভূতি হচ্ছে।”

স্থানীয়রা শত ব্যস্ততার মধ্যেও অনুষ্ঠানটি উপভোগ করেন এবং এনবিআর চেয়ারম্যানকে তাদের সঙ্গে মেলামেশা করার জন্য ধন্যবাদ জানান।

ফ্যামিলি কার্ড প্রকল্পে তথ্য সংগ্রহকারী নিয়োগে আবেদনের সময় বাড়ল

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি © FeniVoice24
কারিগরি সহযোগিতায়ঃ Noa Super It

You cannot copy content of this page

২০০ বছরের ঐতিহ্যবাহী খান বাড়ির মেজবানি ও ইফতার: ৫ শতাধিক মানুষ অংশগ্রহণ

রামগঞ্জের ঐতিহ্যবাহী খান বাড়িতে পাঁচ শতাধিক মানুষকে নিয়ে ইফতার ও মেজবানি সম্পন্ন

আপডেট : ০৮:১১:১১ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬