Hi

০৭:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
রামগঞ্জে জামায়াতে ইসলামী’র উদ্যোগে নবনির্বাচিত প্রেসক্লাব কমিটিকে সংবর্ধনা

লক্ষ্মীপুর রামগঞ্জে জামায়াতে ইসলামী’র সংবর্ধনা ও ইফতার পার্টি সম্পন্ন

লক্ষ্মীপুর জেলার রামগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামী রামগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে রামগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটিকে সংবর্ধনা ও ইফতার পার্টি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার শহরের ক্যাপসিকাম রেস্টুরেন্টে আয়োজিত এই অনুষ্ঠানে প্রেসক্লাবের ১১ সদস্যের নতুন কমিটিকে ফুলেল শুভেচ্ছা ও কেক কেটে সংবর্ধনা জানানো হয়।

রামগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর নাজমুল হাসান পাটোয়ারী এর সভাপতিত্বে এবং উপজেলা যুব বিষয়ক সভাপতি মাওঃ আবু সালেহ এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন লক্ষ্মীপুর জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মহসিন কবির মুরাদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রামগঞ্জ পৌরসভা জামায়াতের আমীর অ্যাডভোকেট হাসান বান্না, রামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবু তাহের, সাধারণ সম্পাদক মোঃ রাজু হোসেন, উপজেলা জামায়াতের সাবেক আমীর দেওয়ান মোঃ ইউসুফ, মাওলানা আবু সালেহ, জেলা মজলিসে সূরা সদস্য ওমর ফারুক, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মমিন উল্লাহ পাটোয়ারী এবং জেলা ছাত্রশিবিরের সভাপতি আরমান হোসেন সহ অন্যান্য নেতৃবৃন্দ।

উপজেলা জামায়াতের আমীর নাজমুল হাসান পাটোয়ারী বলেন, “গণমাধ্যম সমাজের দর্পণ হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে সমাজের অসঙ্গতি তুলে ধরা এবং উন্নয়ন কর্মকাণ্ডকে এগিয়ে নেওয়া সম্ভব। প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সার্বিক সফলতা কামনা করি।”

জনপ্রিয়

যশোরের শার্শা-বেনাপোলে বোরো ধানের বাম্পার ফলনের সম্ভাবনা, সবুজে ভরে উঠেছে মাঠ

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি © FeniVoice24
কারিগরি সহযোগিতায়ঃ Noa Super It

You cannot copy content of this page

রামগঞ্জে জামায়াতে ইসলামী’র উদ্যোগে নবনির্বাচিত প্রেসক্লাব কমিটিকে সংবর্ধনা

লক্ষ্মীপুর রামগঞ্জে জামায়াতে ইসলামী’র সংবর্ধনা ও ইফতার পার্টি সম্পন্ন

আপডেট : ১১:৩৫:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬