Hi

০৯:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
রমজান মাস ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে মথুরাপুরে ইমাম-মুয়াজ্জিনদের সঙ্গে মতবিনিময় সভা, উপস্থিত তৃণমূল নেতৃত্ব

দক্ষিণ চব্বিশ পরগনায় মথুরাপুর লোকসভায় ইমাম ও মুয়াজ্জিনদের বিশেষ সম্মেলন

পবিত্র রমজান মাস উপলক্ষে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মথুরাপুর লোকসভা কেন্দ্রে ইমাম ও মুয়াজ্জিনদের নিয়ে এক বিশেষ সম্মেলনের আয়োজন করা হয়। সুন্দরবন জেলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এবং সংখ্যালঘু সেলের সভাপতি ও বিধায়ক গিয়াসউদ্দিন মোল্লার তত্ত্বাবধানে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশনা অনুযায়ী রমজান মাস ও আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে এই ইমাম ও মুয়াজ্জিন সম্মেলনের আয়োজন করা হয়। সভাটি পরিচালনা করেন মথুরাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ এবং তৃণমূল কংগ্রেসের সুন্দরবন জেলা যুব কমিটির সভাপতি বাপি হালদার।

সম্মেলনে বক্তারা জানান, মথুরাপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত এলাকায় প্রায় শতাধিক মসজিদ ও মাদ্রাসা রয়েছে। এই সকল মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের ভাতা পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে প্রদান করা হয়। তাদের পরিবার যেন সচ্ছলভাবে জীবনযাপন করতে পারে, সেই লক্ষ্যেই রাজ্য সরকার বিভিন্ন সহায়তা প্রদান করে আসছে।

সভায় ইমাম ও মুয়াজ্জিনদের সঙ্গে মতবিনিময় করেন উপস্থিত নেতৃবৃন্দ। আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখার জন্য সকলের প্রতি আহ্বান জানানো হয়। রমজান মাসের পবিত্রতা রক্ষায় ইমাম ও মুয়াজ্জিনদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথাও তুলে ধরেন তৃণমূল কংগ্রেসের নেতারা।

এদিনের সম্মেলনে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের সাবেক মন্ত্রী ও মগরাহাট পশ্চিমের বিধায়ক গিয়াসউদ্দিন মোল্লা, মথুরাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ বাপি হালদার, সুন্দরবন জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি ও বিধায়ক জয়দেব হালদার, বিধায়ক যোগরঞ্জন হালদার, দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের স্পিকার মুজিবুর রহমান মোল্লা সহ মথুরাপুর লোকসভা এলাকার ইমাম ও মুয়াজ্জিন পরিষদের চেয়ারম্যান এবং অন্যান্য নেতৃবৃন্দ।

সম্মেলনের শেষে উপস্থিত সকল ইমাম ও মুয়াজ্জিনদের সঙ্গে কুশলবিনিময় করেন অতিথিরা এবং ঈদুল ফিতরের আগাম শুভেচ্ছা জানান।

ফ্যামিলি কার্ড প্রকল্পে তথ্য সংগ্রহকারী নিয়োগে আবেদনের সময় বাড়ল

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি © FeniVoice24
কারিগরি সহযোগিতায়ঃ Noa Super It

You cannot copy content of this page

রমজান মাস ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে মথুরাপুরে ইমাম-মুয়াজ্জিনদের সঙ্গে মতবিনিময় সভা, উপস্থিত তৃণমূল নেতৃত্ব

দক্ষিণ চব্বিশ পরগনায় মথুরাপুর লোকসভায় ইমাম ও মুয়াজ্জিনদের বিশেষ সম্মেলন

আপডেট : ১১:৩৭:২৪ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬