Hi

০৩:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
গোপালগঞ্জে আইনশৃঙ্খলা জোরদার ও অপরাধ দমন ত্বরান্বিত করতে মাসিক সভা

গোপালগঞ্জে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত, পুলিশে আরও কড়া পদক্ষেপ

২৩ ফেব্রুয়ারি সোমবার, গোপালগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গোপালগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ।

সভায় জেলার সার্বিক অপরাধচিত্র পর্যালোচনা করা হয়। পুলিশ সুপার মামলা নিষ্পত্তির গতি বৃদ্ধি, ওয়ারেন্ট তামিল জোরদার, মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধার কার্যক্রম বেগবান করার পাশাপাশি পেশাদারিত্ব ও স্বচ্ছতা বজায় রেখে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন।

তিনি আরও বলেন, জনসেবামুখী পুলিশিং নিশ্চিত করা এবং জনগণের আস্থা অর্জন অপরাধ দমন কার্যক্রমে গুরুত্বপূর্ণ।

সভায় অংশগ্রহণ করেন জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, সকল থানার ওসি, তদন্ত কেন্দ্র ও ফাঁড়ির ইনচার্জরা। বিশেষভাবে উপস্থিত ছিলেন—

মুহাম্মদ সরোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি)

মোহাম্মদ জিয়াউল হক, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্)

সাখাওয়াত হোসেন সেন্টু, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)

মোঃ হাসানুর রহমান, সহকারী পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্)

সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ), গোপালগঞ্জ

পুলিশ কর্মকর্তারা জানান, নিয়মিত অপরাধ পর্যালোচনা সভার মাধ্যমে মাঠপর্যায়ের কার্যক্রম আরও কার্যকর হচ্ছে, যা অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

জনপ্রিয়

নিউজিল্যান্ডকে ২৪৭-এ থামিয়ে জয়ের পথে বাংলাদেশ

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি © FeniVoice24
কারিগরি সহযোগিতায়ঃ Noa Super It

You cannot copy content of this page

গোপালগঞ্জে আইনশৃঙ্খলা জোরদার ও অপরাধ দমন ত্বরান্বিত করতে মাসিক সভা

গোপালগঞ্জে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত, পুলিশে আরও কড়া পদক্ষেপ

আপডেট : ০৮:১৩:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬