
গোপালগঞ্জ স্ক্রাব ব্যবসায়ী সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।
সভায় উপস্থিত সদস্যদের ভোট ও মতামতের ভিত্তিতে শেখ হাফিজুর রহমানকে সভাপতি এবং রফিকুল ইসলামকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়েছে। এছাড়াও, আরও পাঁচজন সদস্যকে অন্তর্ভুক্ত করে সাত সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।
নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক উভয়ই সমিতির সকল ব্যবসায়ীর স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার এবং স্ক্রাব ব্যবসার উন্নয়নে কার্যকর উদ্যোগ গ্রহণের প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।
সাধারণ সভা শেষে সদস্যরা নতুন কমিটির সাফল্য কামনা করে তাদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
মোঃ শিহাব উদ্দিন, গোপালগঞ্জ জেলা প্রতিনিধি 













