Hi

০৯:৪৪ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
নিখোঁজের পর ফেসবুকে বিতর্কিত পোস্ট, পরিবার ও সহকর্মীদের সন্দেহ— অপপ্রচারের আশঙ্কা

দাগনভূঞায় সাংবাদিক নিখোঁজ: নুর হোসেনের ফেসবুক পোস্টে রহস্য ঘনীভূত

ফেনীর দাগনভূঞায় সাংবাদিক নুর হোসেনের রহস্যজনক নিখোঁজের ঘটনায় এলাকায় উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তিনি দাগনভূঞা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক এবং নাগরিক টিভির ফেনী জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

পরিবার সূত্রে জানা যায়, গতকাল (রবিবার) রাত আনুমানিক ৯টার দিকে স্ত্রীর সঙ্গে তার সর্বশেষ কথা হয়। এরপর থেকেই তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায় এবং তিনি নিখোঁজ হন। সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ করেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি।

নিখোঁজ হওয়ার পর তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে একটি রহস্যজনক পোস্ট করা হয়, যেখানে লেখা ছিল— “আমার মৃত্যুর জন্য আমার পরিবার দায়ী”। তবে সহকর্মী ও স্বজনদের দাবি, এই বক্তব্য তার স্বভাব ও ব্যক্তিত্বের সঙ্গে সম্পূর্ণ অসামঞ্জস্যপূর্ণ। তারা মনে করছেন, এটি একটি পরিকল্পিত অপপ্রচার বা বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা হতে পারে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি দাগনভূঞা এলাকায় মাটি ব্যবসা নিয়ে সংবাদ প্রকাশকে কেন্দ্র করে কিছু প্রভাবশালী মহলের সঙ্গে নুর হোসেনের বিরোধ তৈরি হয়েছিল। এই প্রেক্ষাপটে তার নিখোঁজ হওয়াকে ঘিরে নানা প্রশ্ন ও শঙ্কা দেখা দিয়েছে।

সাংবাদিক মহল ও সচেতন নাগরিকরা দ্রুত তদন্তের মাধ্যমে নুর হোসেনকে জীবিত উদ্ধার এবং ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনের দাবি জানিয়েছেন। প্রশাসনের জরুরি ও কঠোর হস্তক্ষেপ কামনা করা হয়েছে।

জনপ্রিয়

দাগনভূঞায় সাংবাদিক নিখোঁজ: নুর হোসেনের ফেসবুক পোস্টে রহস্য ঘনীভূত

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি © FeniVoice24
কারিগরি সহযোগিতায়ঃ Noa Super It

You cannot copy content of this page

নিখোঁজের পর ফেসবুকে বিতর্কিত পোস্ট, পরিবার ও সহকর্মীদের সন্দেহ— অপপ্রচারের আশঙ্কা

দাগনভূঞায় সাংবাদিক নিখোঁজ: নুর হোসেনের ফেসবুক পোস্টে রহস্য ঘনীভূত

আপডেট : ০৭:৫৮:৩৭ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬