Hi

১০:১২ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ইউটিউব টিউটোরিয়াল দেখে জ্বালানি তৈরির চেষ্টা, নিয়ন্ত্রণ হারিয়ে ভয়াবহ দুর্ঘটনা

ইউটিউব শেখানো পদ্ধতিতে পরীক্ষা, ফেনীতে প্রাণঘাতী বিস্ফোরণ

ফেনীর সোনাগাজীতে ইউটিউব ভিডিও দেখে বিকল্প পদ্ধতিতে অকটেন তৈরির চেষ্টা করতে গিয়ে ভয়াবহ বিস্ফোরণে দগ্ধ হয়ে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। নিহত ব্যবসায়ীর নাম নুর আলম মাসুদ (৪৫)। তিনি সোনাগাজী পৌরসভার নজরুল প্রাইমারি এলাকার বাসিন্দা এবং ‘সততা অয়েল মিলস’-এর স্বত্বাধিকারী ছিলেন।

গত ১৪ এপ্রিল বিকেলে নিজ বাসায় পরীক্ষামূলকভাবে অকটেন তৈরির সময় চুল্লির অতিরিক্ত তাপমাত্রার কারণে একটি পাইপ বিস্ফোরিত হয়। এতে নুর আলম মাসুদ ও তার সহকর্মী মো. ওমর ফারুক গুরুতর দগ্ধ হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

অবস্থার অবনতি হলে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়। চারদিন চিকিৎসাধীন থাকার পর শনিবার সকালে নুর আলম মাসুদ মারা যান।

নিহতের স্বজনদের দাবি, তিনি ইউটিউব দেখে নতুন পদ্ধতিতে জ্বালানি তৈরির চেষ্টা করছিলেন। কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জনপ্রিয়

হরমুজ প্রণালি আবার উত্তপ্ত, বাণিজ্যিক জাহাজে হামলার অভিযোগ

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি © FeniVoice24
কারিগরি সহযোগিতায়ঃ Noa Super It

You cannot copy content of this page

ইউটিউব টিউটোরিয়াল দেখে জ্বালানি তৈরির চেষ্টা, নিয়ন্ত্রণ হারিয়ে ভয়াবহ দুর্ঘটনা

ইউটিউব শেখানো পদ্ধতিতে পরীক্ষা, ফেনীতে প্রাণঘাতী বিস্ফোরণ

আপডেট : ০৮:৫৫:৩০ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬