Hi

১০:০৯ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
রামগঞ্জে ধানক্ষেতে মুখ বাঁধা অবস্থায় মিলল শ্রমিকের লাশ, তদন্তে পুলিশ

লক্ষ্মীপুরে ইটভাটা শ্রমিকের মুখ বাঁধা লাশ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় একটি ধানক্ষেত থেকে মিন্টু মিয়া (৪৮) নামে এক ইটভাটা শ্রমিকের মুখ বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৮ এপ্রিল) দুপুরে উপজেলার পানিয়ালা সড়কের আকরতমা এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ধানক্ষেতের মালিক জমি দেখতে গিয়ে একটি লাশ পড়ে থাকতে দেখে বিষয়টি রামগঞ্জ থানায় অবহিত করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে। নিহত মিন্টু মিয়া নোয়াখালী সদর উপজেলার চরমোটুয়া গ্রামের বাসিন্দা এবং রামগঞ্জের ফাহাদ ব্রিকস ম্যানুফ্যাকচার নামের একটি ইটভাটার শ্রমিক ছিলেন। তিনি সেখানে রান্নার কাজ করতেন বলে জানা গেছে।

পুলিশ জানায়, লাশটির মুখ গামছা দিয়ে বাঁধা অবস্থায় পাওয়া গেছে, যা হত্যাকাণ্ডের ইঙ্গিত বহন করছে। তবে এখন পর্যন্ত হত্যার সুনির্দিষ্ট কারণ বা জড়িতদের সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি। স্থানীয়দের ভাষ্যমতে, নিহতের সঙ্গে কারও পূর্ব বিরোধ ছিল এমন তথ্যও জানা যায়নি।

রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ ফিরোজ উদ্দিন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে এবং প্রকৃত ঘটনা উদঘাটনে তদন্ত চলছে। লাশটি ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ দ্রুত রহস্য উদঘাটনের আশ্বাস দিয়েছে।

জনপ্রিয়

হরমুজ প্রণালি আবার উত্তপ্ত, বাণিজ্যিক জাহাজে হামলার অভিযোগ

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি © FeniVoice24
কারিগরি সহযোগিতায়ঃ Noa Super It

You cannot copy content of this page

রামগঞ্জে ধানক্ষেতে মুখ বাঁধা অবস্থায় মিলল শ্রমিকের লাশ, তদন্তে পুলিশ

লক্ষ্মীপুরে ইটভাটা শ্রমিকের মুখ বাঁধা লাশ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

আপডেট : ০৮:৩৬:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬