Hi

০২:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
পরিবেশ রক্ষায় সড়কের পাশে সবুজায়ন, ২০৩০ সালের মধ্যে বড় লক্ষ্য

পার্বত্য সড়কে সবুজ ছায়া আনতে শুরু বৃক্ষরোপণ কার্যক্রম

পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সরকারের বৃহৎ উদ্যোগের অংশ হিসেবে রাঙ্গামাটি-চট্টগ্রাম মহাসড়কসহ চারটি আঞ্চলিক সড়কের পাশে ৪১ হাজার গাছের চারা রোপণ কার্যক্রম শুরু হয়েছে।

বুধবার (১ এপ্রিল ২০২৬) দুপুরে রাঙ্গামাটির বিভিন্ন সড়কের পাশে গাছের চারা রোপণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন সড়ক বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোফাজ্জল হায়দার।

এ সময় উপস্থিত ছিলেন জেলা সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা, উপ-বিভাগীয় প্রকৌশলী তৌহিদুল বারী ও রনেল চাকমা, সহকারী প্রকৌশলী রেনুকা তঞ্চঙ্গা, সাপছড়ি যৌথ খামার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ সড়ক বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।

সড়ক বিভাগ সূত্রে জানা গেছে, সরকারের ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এর আওতায় রাঙ্গামাটি জেলা সদর, কাউখালি, নানিয়ারচর ও রাজস্থলী উপজেলার আঞ্চলিক সড়কের দুই পাশে চলতি বছরে ১ হাজার গাছের চারা রোপণ করা হবে।

এছাড়া ২০২৬ সাল থেকে ২০৩০ সাল পর্যন্ত প্রতি বছর ১০ হাজার করে গাছের চারা রোপণের পরিকল্পনা রয়েছে। ধাপে ধাপে রাঙ্গামাটির পাশাপাশি খাগড়াছড়ি ও বান্দরবান জেলার সড়কের পাশেও এই বৃক্ষরোপণ কার্যক্রম সম্প্রসারণ করা হবে।

সংশ্লিষ্টরা বলছেন, সড়কের পাশে গাছ লাগানোর ফলে একদিকে পরিবেশের ভারসাম্য রক্ষা হবে, অন্যদিকে যাত্রীদের জন্য ছায়া ও সৌন্দর্য বৃদ্ধি পাবে।

জনপ্রিয়

“কাকে কুলাঙ্গার বললেন?”—রাশেদ প্রধানকে প্রশ্ন অতিরিক্ত আইজিপির

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি © FeniVoice24
কারিগরি সহযোগিতায়ঃ Noa Super It

You cannot copy content of this page

পরিবেশ রক্ষায় সড়কের পাশে সবুজায়ন, ২০৩০ সালের মধ্যে বড় লক্ষ্য

পার্বত্য সড়কে সবুজ ছায়া আনতে শুরু বৃক্ষরোপণ কার্যক্রম

আপডেট : ০৯:৩৫:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬