Hi

১০:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
ভোরের পুণ্যস্নানে ভক্তদের অংশগ্রহণ, দিনব্যাপী পূজা ও মেলায় উৎসবের আমেজ

কালীগঞ্জে শীতলক্ষ্যা নদীতে মহাষ্টমীর পুণ্যস্নান, ভক্তদের ঢল ও উৎসবমুখর পরিবেশ

গাজীপুরের কালীগঞ্জে মহাষ্টমী উপলক্ষে শীতলক্ষ্যা নদীতে সনাতন ধর্মাবলম্বীদের পুণ্যস্নান শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোর থেকেই কালীগঞ্জ পৌর শ্মশান মন্দির পরিচালনা কমিটির উদ্যোগে এই ধর্মীয় আয়োজন শুরু হয়।

ভোরের কোমল আলো আর কুয়াশা ভেদ করে সূর্য ওঠার আগেই ভক্তরা শীতলক্ষ্যা নদীর তীরে জড়ো হন। ধর্মীয় বিধান অনুযায়ী পুণ্যস্নান সম্পন্ন করে দেশ ও জাতির কল্যাণ কামনায় প্রার্থনা করেন তারা। এ উপলক্ষে শ্রী শ্রী বাসন্তী পূজা ও মহাষ্টমী স্নানোৎসবের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য একে এম ফজলুল হক মিলন (এমপি)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলাম। সভাপতিত্ব করেন কালীগঞ্জ পৌর কেন্দ্রীয় শ্মশান কমিটির সভাপতি বাবু সন্তোষ চন্দ্র রায়।

অনুষ্ঠানে শ্মশান কমিটির সহ-সাধারণ সম্পাদক মানস কুমার গুণ শ্মশান ঘাট উন্নয়ন, জায়গা বৃদ্ধি এবং নির্মাণাধীন ভক্ত নিবাসের কাজ দ্রুত সম্পন্ন করার দাবি তুলে ধরেন।

শেষে ভক্তরা কালীগঞ্জ পৌর কেন্দ্রীয় শ্মশান মন্দিরে গিয়ে পূজার্চনা, ভোগ নিবেদন এবং প্রসাদ বিতরণে অংশ নেন। দিনব্যাপী ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে মন্দির প্রাঙ্গণ হয়ে ওঠে উৎসবমুখর।

এদিকে, মন্দির সংলগ্ন এলাকায় বসে বর্ণিল মেলা। শিশুদের খেলনা, মিষ্টান্ন ও দেশীয় খাবারের দোকানে ক্রেতা-দর্শনার্থীদের ভিড় জমে ওঠে। পরিবার-পরিজনসহ অংশগ্রহণে পুরো আয়োজনটি এক মিলনমেলায় পরিণত হয়।

স্থানীয়দের মতে, প্রতিবছরের মতো এবারও শান্তিপূর্ণ পরিবেশে মহাষ্টমীর পুণ্যস্নান অনুষ্ঠিত হয়েছে, যা সাম্প্রদায়িক সম্প্রীতি ও সামাজিক বন্ধনের এক উজ্জ্বল দৃষ্টান্ত।

জনপ্রিয়

নিউজিল্যান্ডকে ২৪৭-এ থামিয়ে জয়ের পথে বাংলাদেশ

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি © FeniVoice24
কারিগরি সহযোগিতায়ঃ Noa Super It

You cannot copy content of this page

ভোরের পুণ্যস্নানে ভক্তদের অংশগ্রহণ, দিনব্যাপী পূজা ও মেলায় উৎসবের আমেজ

কালীগঞ্জে শীতলক্ষ্যা নদীতে মহাষ্টমীর পুণ্যস্নান, ভক্তদের ঢল ও উৎসবমুখর পরিবেশ

আপডেট : ১০:৪৩:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬