Hi

১০:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
রামগঞ্জে সাংবাদিকদের উৎসাহিত করতে বিশিষ্টজনদের সম্মানে ইফতার মাহফিল

লক্ষ্মীপুর রামগঞ্জে সাংবাদিক ও নেতৃবৃন্দের জন্য ইফতার মাহফিল

লক্ষীপুর রামগঞ্জে প্রেসক্লাবের উদ্যোগে রবিবার একটি বিশিষ্টজনদের সম্মাননা ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। রামগঞ্জ শহরের ক্যাপসিকাম রেস্টুরেন্টে অনুষ্ঠিত এই মাহফিলে রামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আবু তাহের সভাপতিত্ব করেন এবং সাধারণ সম্পাদক রাজু হোসেন সঞ্চালনা করেন।

প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য প্রদান করেন লক্ষ্মীপুর-১ রামগঞ্জ আসনের সংসদ সদস্য মোঃ শাহাদাত হোসেন সেলিম। তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, “সংবাদপত্র রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ এবং আলোকবর্তিকা, তাই সকল সাংবাদিক দল-মত নির্বিশেষে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবেন। রামগঞ্জে অন্যায়ের কোনো স্থান থাকবে না এবং মদ, গাঁজা ও ভূমিদস্যুদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হবে।”

উক্ত ইফতার মাহফিলে রামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ফারাশিদ বিন এনাম, থানা অফিসার ইনচার্জ ফিরোজ উদ্দিন চৌধুরী, এনসিপির কেন্দ্রীয় যুগ্ন আহ্বায়ক মাহবুব আলম মাহি, উপজেলা জামায়াতে ইসলামের আমির নাজমুল হাসান পাটোয়ারী, পৌরসভা আমির অ্যাডভোকেট হাসান বান্না, ইসলামী আন্দোলন রামগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান, হেফাজতে ইসলাম রামগঞ্জ উপজেলা শাখার আমির মাওলানা হারুনুর রশিদ, রামগঞ্জ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল বাশার সতু, পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন পলাশ, রামগঞ্জ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ ইউসুফসহ অন্যান্য প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় পুলিশ কর্মকর্তারা সাংবাদিকদের সহযোগিতার আশ্বাস দেন এবং অপরাধের তথ্য প্রাপ্তি সাপেক্ষে দ্রুত ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দেন। বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দও সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্য সহায়তা করার অঙ্গীকার প্রকাশ করেন।

জনপ্রিয়

নিউজিল্যান্ডকে ২৪৭-এ থামিয়ে জয়ের পথে বাংলাদেশ

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি © FeniVoice24
কারিগরি সহযোগিতায়ঃ Noa Super It

You cannot copy content of this page

রামগঞ্জে সাংবাদিকদের উৎসাহিত করতে বিশিষ্টজনদের সম্মানে ইফতার মাহফিল

লক্ষ্মীপুর রামগঞ্জে সাংবাদিক ও নেতৃবৃন্দের জন্য ইফতার মাহফিল

আপডেট : ০৬:৫০:০৮ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬