Hi

০৮:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
লক্ষ্মীপুরের রামগঞ্জে সংবাদ সংগ্রহ শেষে ফেরার পথে পিকআপের সঙ্গে সংঘর্ষে গুরুতর আহত স্থানীয় সাংবাদিক

রামগঞ্জে সড়ক দুর্ঘটনায় সাংবাদিক হাসান নুর জামানের জীবন বিপন্ন

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় মোটরসাইকেল ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক সাংবাদিক গুরুতর আহত হয়েছেন। আহত সাংবাদিকের নাম মোঃ হাসান নুর জামান। তিনি ভোরের সময় পত্রিকার রামগঞ্জ প্রতিনিধি এবং রামগঞ্জ প্রেসক্লাবের সদস্য।

উপজেলার চন্ডিপুর ইউনিয়নে সাংবাদিকতার কাজে গিয়ে ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বকুলতলা এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সঙ্গে হাসান নুর জামানের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলের পাশে অচেতন অবস্থায় পড়ে থাকেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও পথচারীরা দ্রুত রামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ আবু তাহের এবং সাবেক সভাপতি মাহমুদ ফারুককে বিষয়টি জানান। খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছে আহত সাংবাদিক হাসান নুর জামানকে উদ্ধার করে দ্রুত রামগঞ্জ সরকারি হাসপাতালে ভর্তি করেন।

বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।

এদিকে দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত মোটরসাইকেল ও পিকআপ ভ্যানটি উদ্ধার করে থানা হেফাজতে নিয়েছে।

আহত সাংবাদিক হাসান নুর জামান লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার ১০ নং ভাটরা ইউনিয়নের সাংবাদিক শহীদুল্লাহর ছেলে।

স্থানীয় সাংবাদিক মহল এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন এবং দ্রুত তার সুস্থতা কামনা করেছেন।

ফ্যামিলি কার্ড প্রকল্পে তথ্য সংগ্রহকারী নিয়োগে আবেদনের সময় বাড়ল

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি © FeniVoice24
কারিগরি সহযোগিতায়ঃ Noa Super It

You cannot copy content of this page

লক্ষ্মীপুরের রামগঞ্জে সংবাদ সংগ্রহ শেষে ফেরার পথে পিকআপের সঙ্গে সংঘর্ষে গুরুতর আহত স্থানীয় সাংবাদিক

রামগঞ্জে সড়ক দুর্ঘটনায় সাংবাদিক হাসান নুর জামানের জীবন বিপন্ন

আপডেট : ১০:৪৬:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬