Hi

১২:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
কালীগঞ্জে সাংবাদিকদের সম্মানে প্রাণ আর এফ এল গ্রুপের আয়োজন: আলোচনা সভা ও ইফতার মাহফিল

কালীগঞ্জে প্রাণ আর এফ এল গ্রুপের উদ্যোগে সাংবাদিকদের সংবর্ধনা ও দোয়া

গাজীপুরের কালীগঞ্জে প্রাণ আর এফ এল গ্রুপের উদ্যোগে স্থানীয় সাংবাদিকদের সম্মানে একটি আলোচনা সভা ও ইফতার মাহফিল আয়োজন করা হয়েছে। বুধবার (৪ মার্চ) বিকেলে কালীগঞ্জ উপজেলার গুদারাগাট সড়কের নবান্ন রেষ্টুরেন্টে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রাণ আর এফ এল গ্রুপের জি এম সাইদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালক (বিপনন) কামরুজ্জামান কামাল। গণসংযোগ বিভাগের প্রধান তৌহিদুজ্জামান এর সঞ্চালনায় বক্তব্য রাখেন কালীগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. আল-আমিন দেওয়ান এবং কালীগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. আব্দুর রহমান আরমান।

ইফতার মাহফিলে কালীগঞ্জ উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রাণ আর এফ এল গ্রুপের প্রতিষ্ঠাতা মেজর জেনারেল (অব.) আমজাদ খান চৌধুরীর বিদেহী আত্নার মাগফিরাত কামনা করা হয় এবং বর্তমান চেয়ারম্যান ও সিইও আহসান খান চৌধুরীসহ গ্রুপের সকল কর্মকর্তা ও কর্মচারীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ুর জন্য বিশেষ দোয়া করা হয়।

উক্ত অনুষ্ঠানে দৈনিক ইনকিলাব, এশিয়ান টেলিভিশন, দৈনিক কালবেলা, দৈনিক মানব জমিন, দৈনিক বর্তমান, ডেইলি বাংলাদেশ টু ডে, দৈনিক সমকাল, বাংলা টিভি, আজকের পত্রিকা, দেশ রুপান্তর, দৈনিক প্রথম সূর্যোদয়, নন্দিত টিভি, রাজধানী টিভি, চেকপোস্ট ও দৈনিক চৌকস পত্রিকার কালীগঞ্জ উপজেলা প্রতিনিধি সহ কালীগঞ্জের ৫টি সাংবাদিক সংগঠনের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এই উদ্যোগের মাধ্যমে স্থানীয় সাংবাদিকদের গুরুত্ব ও তাদের ভূমিকার স্বীকৃতি প্রদানের পাশাপাশি মিলনমেলা ও আন্তঃসাংবাদিক সংযোগকে আরও মজবুত করা হলো।

জনপ্রিয়

নিউজিল্যান্ডকে ২৪৭-এ থামিয়ে জয়ের পথে বাংলাদেশ

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি © FeniVoice24
কারিগরি সহযোগিতায়ঃ Noa Super It

You cannot copy content of this page

কালীগঞ্জে সাংবাদিকদের সম্মানে প্রাণ আর এফ এল গ্রুপের আয়োজন: আলোচনা সভা ও ইফতার মাহফিল

কালীগঞ্জে প্রাণ আর এফ এল গ্রুপের উদ্যোগে সাংবাদিকদের সংবর্ধনা ও দোয়া

আপডেট : ১২:৩৮:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬