Hi

১২:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
রমজানের চেতনায় সম্প্রীতি ও পেশাগত ঐক্যের বার্তা

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া প্রেসক্লাবের আয়োজনে ইফতার মাহফিল ও আলোচনা সভা

পবিত্র মাহে রমজান উপলক্ষে টুঙ্গিপাড়া প্রেসক্লাব-এর উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ মার্চ, ১৪ রমজান) বিকেলে টুঙ্গিপাড়া উপজেলার বজ্রকণ্ঠ হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে মিলনমেলার পরিবেশ সৃষ্টি হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, রমজান মাস আত্মশুদ্ধি, সংযম ও মানবতার শিক্ষা গ্রহণের মাস। সমাজে নৈতিকতা, সহমর্মিতা ও সম্প্রীতি বৃদ্ধির মাধ্যমে একটি কল্যাণমুখী সমাজ গঠনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টুঙ্গিপাড়া সহকারী কমিশনার (ভূমি) আল আমিন হালদার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মো. রাকিবুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প.প. কর্মকর্তা ডা. তানভীর আহমেদ, সিনিয়র মৎস্য কর্মকর্তা দেবাশীষ বাছাড়, টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আইয়ুব আলী, উপজেলা প্রকৌশলী জালাল উদ্দিন খান, জনস্বাস্থ্য প্রকৌশলী প্রদীপ মজুমদার ও পল্লী বিদ্যুতের ডিজিএম সওকত বড়ুয়া।

গণমাধ্যমের প্রতিনিধিদের মধ্যে উপস্থিত ছিলেন সময় টেলিভিশন ও দৈনিক ইনকিলাব-এর জেলা প্রতিনিধি জয়ন্ত শেরালী, দেশ টেলিভিশন-এর জেলা প্রতিনিধি বাঁধন, আমার সংবাদের প্রতিনিধি এস এম বিপুল ইসলাম এবং প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক জসিম মুন্সী।

এছাড়া কুশলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইশতিয়াক, বর্ণি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সামাদ মুন্সী, পৌর বিএনপির সভাপতি মোল্লা ইমদাদ, সাংগঠনিক সম্পাদক ডা. আবু জাফরসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক যায়যায়দিনের প্রতিনিধি শওকত হোসেন মুকুল এবং সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক ইনকিলাবের উপজেলা সংবাদদাতা আফজাল হোসেন।

আলোচনা শেষে টুঙ্গিপাড়া মডেল মসজিদের ইমাম ও খতিব দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন। পরে উপস্থিত সবার মাঝে ইফতার পরিবেশন করা হয়।

রমজানের চেতনায় সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধা ও পেশাগত ঐক্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকে এ আয়োজন।

জনপ্রিয়

নিউজিল্যান্ডকে ২৪৭-এ থামিয়ে জয়ের পথে বাংলাদেশ

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি © FeniVoice24
কারিগরি সহযোগিতায়ঃ Noa Super It

You cannot copy content of this page

রমজানের চেতনায় সম্প্রীতি ও পেশাগত ঐক্যের বার্তা

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া প্রেসক্লাবের আয়োজনে ইফতার মাহফিল ও আলোচনা সভা

আপডেট : ১১:৪৯:১১ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬