Hi

০৪:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
এসএসসি পরীক্ষার্থীদের বিদায়, নবীনদের বরণ ও ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের সম্মাননা

বাঘাইছড়ির তুলাবান স্কুলে আবেগঘন বিদায় ও উৎসবমুখর আয়োজন

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার ঐতিহ্যবাহী তুলাবান উচ্চ বিদ্যালয়ে ২০২৬ শিক্ষাবর্ষের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা, নবীন শিক্ষার্থীদের বরণ, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক বাবু জ্ঞান রঞ্জন চাকমা। অনুষ্ঠানটি ধর্মীয় সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত স্থাপন করে পবিত্র কুরআন তেলাওয়াত, গীতা ও ত্রিপিটক পাঠের মাধ্যমে শুরু হয়।

পরে বিদায়ী এসএসসি পরীক্ষার্থী ও নবাগত শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেয় বিদ্যালয়ের অন্যান্য শিক্ষার্থীরা। এ সময় বিদায়ী ও নবীনদের উদ্দেশ্যে মানপত্র পাঠ করা হয়, যা পুরো আয়োজনকে আবেগঘন করে তোলে।

অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী শিক্ষক বাবু কালাধন চাকমা। এসময় সহকারী শিক্ষক মোঃ নজরুল ইসলাম শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং পরীক্ষায় সফলতার জন্য প্রয়োজনীয় পরামর্শ দেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩৩নং মারিশ্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবু আপন চাকমা এবং কাচালং সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক মীর কামাল হোসেন। এছাড়াও সাবেক চেয়ারম্যান বাবু তন্টুমনি খীশা ও বাবু মানব জ্যোতি চাকমা, সমাজসেবক বাবু চিরণ জীব চাকমা, সহকারী প্রধান শিক্ষক বাবু পলাশ চাকমাসহ শিক্ষক-শিক্ষিকা, পরিচালনা কমিটির সদস্য, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, পরীক্ষার সময় ধীরস্থির থেকে প্রশ্ন ভালোভাবে পড়ে উত্তর দিতে হবে। তারা আরও বলেন, ভালো ফলাফলের মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের যোগ্যতা প্রমাণ করতে পারবে এবং উচ্চশিক্ষার জন্য ভালো প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ পাবে।

আলোচনা পর্ব শেষে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানের শেষ পর্বে মনোমুগ্ধকর সাংস্কৃতিক আয়োজন অনুষ্ঠিত হয়, যেখানে শিক্ষার্থীদের পরিবেশিত গান ও নৃত্য উপস্থিত সকলকে মুগ্ধ করে।

জনপ্রিয়

রামগঞ্জে শিক্ষাব্যবস্থায় সংকট

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি © FeniVoice24
কারিগরি সহযোগিতায়ঃ Noa Super It

You cannot copy content of this page

এসএসসি পরীক্ষার্থীদের বিদায়, নবীনদের বরণ ও ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের সম্মাননা

বাঘাইছড়ির তুলাবান স্কুলে আবেগঘন বিদায় ও উৎসবমুখর আয়োজন

আপডেট : ০৭:৪১:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬