Hi

০৫:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্কুলের রেজিস্ট্রেশন কার্ড আনতে গিয়ে নিখোঁজ ৩ ছাত্রী, তিন দিনেও সন্ধান মেলেনি

বান্দরবান প্রতিনিধি | বান্দরবানের লামায় স্কুলের রেজিস্ট্রেশন কার্ড আনতে গিয়ে তিন ছাত্রী নিখোঁজ রয়েছে। গত তিন দিনেও তাদের খোঁজ মেলেনি।

বুধবার (১৪ অক্টোবর) সকালে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কাইছার হামিদ বিষয়টি নিশ্চিত করেন।
নিখোঁজ ছাত্রীরা হলেন- ইয়াংছা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী তানিয়া সুলতানা, নবম শ্রেণির ছাত্রী হালিমাতুজ সাদিয়া ও রেশমি আক্তার।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১০ অক্টোবর সার্টিফিকেট নেওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয় তিন শিক্ষার্থী। তাদের মধ্যে দুজন সপ্তম শ্রেণির এবং একজন নবম শ্রেণির শিক্ষার্থী। সর্বশেষ গত ৩০ সেপ্টেম্বর তারা নিজ নিজ শ্রেণিতে উপস্থিত ছিল। এরপর থেকে আর বিদ্যালয়ে আসেনি।

প্রধান শিক্ষক মফিজ উদ্দিন জানান, সোমবার শিক্ষার্থীদের অভিভাবকদের সঙ্গে যোগাযোগ করার পর তাদের নিখোঁজ হওয়ার বিষয়টি জানা যায়। এ ঘটনায় মঙ্গলবার লামা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। নিখোঁজ শিক্ষার্থীদের সন্ধান পেতে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়েছেন তিনি।

চকরিয়ায় যাওয়ার তথ্য-অনুসন্ধানে পুলিশ নিখোঁজ তিন কিশোরীর পরিবারের সদস্যরা লামা থানায় সাধারণ ডায়েরি করেছে। এরপর পুলিশ তাদের সন্ধানে কাজ শুরু করেছে। কিশোরীদের চকরিয়ায় যাওয়ার তথ্য পাওয়া গেলেও তারা সেখানে ঠিক কোথায় অবস্থান করছে, তা নিশ্চিত হওয়া যায়নি।

মানিকপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, নিখোঁজ তিন কিশোরীর কেউই সার্টিফিকেট নেওয়ার জন্য তার বিদ্যালয়ে যায়নি। ফলে কী কারণে তারা বাড়ি থেকে বের হয়েছিল এবং পরে কোথায় গেছে, তা নিয়ে তৈরি হয়েছে নানা প্রশ্ন।

এ বিষয়ে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কাইছার হামিদ বলেন, নিখোঁজ তিন শিক্ষার্থীর অভিভাবকেরা থানায় সাধারণ ডায়েরি করেছেন। তাদের নিখোঁজ হওয়ার কারণ উদ্‌ঘাটন ও সন্ধান পেতে পুলিশ কাজ করছে।

লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ভারপ্রাপ্ত ও ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদের প্রশাসক মনজুর আলম জানান, তিন কিশোরীর নিখোঁজ হওয়ার বিষয়টি তিনি শুনেছেন। খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

ধর্মপাশা সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক মোহাম্মদ আলী সিদ্দিকীকে বিদায় সংবর্ধনা

সর্বস্বত্ব সংরক্ষিত © ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি © FeniVoice24
কারিগরি সহযোগিতায়ঃ Noa Super It

You cannot copy content of this page

স্কুলের রেজিস্ট্রেশন কার্ড আনতে গিয়ে নিখোঁজ ৩ ছাত্রী, তিন দিনেও সন্ধান মেলেনি

আপডেট : ০৮:০৮:৩৯ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬